Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাইপ্যাপ সাপোর্ট খোলা হল সুব্রত মুখোপাধ্য়ায়ের, সকালে ওটস খেয়েছেন, ভাল আছেন

দ্য ওয়াল ব্যুরো: আগের থেকে অনেক ভাল আছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukhopadhyay)। এসএসকেএম হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, আজ মঙ্গলবার সকালে বাইপ্যাপ সাপোর্ট খোলা হয়েছে তাঁর। শারীরিক অবস্থা স্থিতিশীল।

বাইপ্যাপ সাপোর্ট খোলা হল সুব্রত মুখোপাধ্য়ায়ের, সকালে ওটস খেয়েছেন, ভাল আছেন

শেষ আপডেট: 26 October 2021 08:04

দ্য ওয়াল ব্যুরো: আগের থেকে অনেক ভাল আছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukhopadhyay)। এসএসকেএম হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, আজ মঙ্গলবার সকালে বাইপ্যাপ সাপোর্ট খোলা হয়েছে তাঁর। শারীরিক অবস্থা স্থিতিশীল। গত রবিবার চেকআপ করাতে গিয়েছিলেন সুব্রতবাবু। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে তাঁকে ভর্তি করতে হয়। সোমবার সন্ধের বুলেটিনে হাসপাতাল জানিয়েছে, ফুসফুসে সামান্য সংক্রমণ ধরা পড়েছিল সুব্রতবাবুর। বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। মাঝে মাঝে অক্সিজেনও দিতে হয় তাঁকে। কড়া ডোজের অ্যান্টিবায়োটিকও দিতে হয়। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ সাত সদস্যের মেডিক্যাল টিম তাঁর চেকআপ করেন। জানা গেছে, আগের তেকে অনেকটা ভাল আছেন তিনি। সকালে প্রাতরাশে ওটস খেয়েছেন। কথা বলছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৭৬ বছর বয়সী এই নেতার সিওপিডির সমস্যা রয়েছে। পুজোর সময়ে একডালিয়ার প্যান্ডেলে সারাক্ষণ ছিলেন মন্ত্রী। তাঁর কিছু ধকলও গিয়েছে। তারপর থেকেই শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। ওই দলে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, চিকিৎসক সৌমিত্র ঘোষ, সোমনাথ কুণ্ডু, সুজয় ঘোষ। সুব্রতবাবুর কিডনি সমস্যা দেখছেন চিকিৎসক অর্পিতা চৌধুরী। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```