Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ঠারেঠোরে ফ্যাসিস্ত বললেন সুবোধ সরকার, মমতার মঞ্চে প্রতিবাদ

দ্য ওয়াল ব্যুরো: ভাষা শহিদ দিবসের মঞ্চ তো আসলে বাংলার স্বাধিকার রক্ষার মঞ্চ! মঙ্গলবার সেই মঞ্চ থেকে নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালেন কবি সুবোধ সরকার (Subodh Sarkar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ঠারেঠোরে ফ্যাসিস্ত বললেন সুবোধ সরকার, মমতার মঞ্চে প্রতিবাদ

শেষ আপডেট: 21 February 2023 07:11

দ্য ওয়াল ব্যুরো: ভাষা শহিদ দিবসের মঞ্চ তো আসলে বাংলার স্বাধিকার রক্ষার মঞ্চ! মঙ্গলবার সেই মঞ্চ থেকে নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালেন কবি সুবোধ সরকার (Subodh Sarkar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে ঠারেঠোরে বিচারপতিকে ফ্যাসিস্ত বলে সমালোচনা করেন সুবোধবাবু।

এদিন ভাষা শহিদ দিবসের মঞ্চে কবি সুবোধ সরকার একটি কবিতা পাঠ করেন। সেই কবিতার নাম ‘রাস্তার ধুলো’। কবির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এটুকু জানিয়েই সুবোধ সরকার বলেন, “এই কবিতা পাঠের আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আমার একটা প্রশ্ন আছে। যে প্রশ্নটা গত কয়েকদিন ধরে আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেউ কি পারেন এটা বলতে, যে কোনও কবির লেখা কোনও লাইব্রেরিতে রাখা যাবে না? তিনি বিচারক হন আর যেই হন! আমি মনে করি এটা ফ্যাসিজম। এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি।”

সম্প্রতি খিদিরপুরের মধুসূদন লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি। ওই বই কেন লাইব্রেরিতে রাখা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

কী মন্তব্য করেছিলেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পড়ুন বিস্তারিত: এপাং ওপাং ঝপাং কবিতা কেউ পড়বে? শিশুও পড়বে না: মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

মঙ্গলবার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে তারই প্রতিবাদ জানিয়েছেন কবি সুবোধ সরকার। দেখা যায়, সুবোধবাবু যখন এই প্রতিবাদের কথা বলছেন, তখন সপ্রতিভ মুখে বসে রয়েছেন দিদি। সুবোধ সরকার মুখ্যমন্ত্রীর যে কবিতা পাঠ করেন তার দু'টি লাইন হল—“রাস্তাই আমার নিশানা। আমার আস্তানা। নেই কোনও জীবনের চিরস্থায়ী ঠিকানা। এই ভাবে কাজ করতে করতে হয়তো রাস্তার পাশেই আশ্রয় মিলবে। রাস্তার ধুলোই হোক ধুলোর মতো সার্থক। এই ধুলোতেই মিশে থাকবে অতি বাস্তব।” কবিতা পাঠের পর কবি সুবোধ সরকার বলেন, “ধুলোর মতো সার্থক যিনি লিখতে পারেন, তাঁকে কিনা কটাক্ষ করা হচ্ছে! একজন বিচারক এই ছোট্ট লাইনটি শুধু একবার লিখে দেখাক।”

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বর্তমান সময়ের কবি শিল্পীদের সমাহার দেখা যায়। সুবোধবাবু ছাড়াও ছিলেন কবি জয় গোস্বামী ও কবি শ্রীজাত। আবার শিল্পীদের মধ্যে রূপঙ্কর, সুরজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

মমতার শাড়ির পাড়ে ‘অ’, ভাষা দিবসের উত্তরীয়ও মুখ্যমন্ত্রীর ডিজাইন করা


```