Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলবন্দি সুবীরেশকে সরানো হল অধ্যক্ষ পরিষদের মাথা থেকে, সব পদ খোয়ালেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। চাকরি কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই সুবীরেশকে বিভিন্ন পদ থেকে সরানোর দাবি ওঠ

জেলবন্দি সুবীরেশকে সরানো হল অধ্যক্ষ পরিষদের মাথা থেকে, সব পদ খোয়ালেন তিনি

শেষ আপডেট: 26 February 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। চাকরি কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই সুবীরেশকে বিভিন্ন পদ থেকে সরানোর দাবি ওঠে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদের (অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিল) মাথায় থেকেই গিয়েছিলেন সুবীরেশ। জেলে যাওয়ার ৫ মাস পর তাঁকে ওই পদ থেকে সরানো হল। অধ্যক্ষ পরিষদের নতুন সভাপতি হলেন পূর্ণচন্দ মাইতি।

এই অধ্যক্ষ পরিষদের (All Bengal Pricipal Council) সদস্য সংখ্যা তিনশোরও বেশি। এতদিন সুবীরেশ পরিষদের সভাপতি পদে থাকা নিয়ে আপত্তি তুলেছিল এই পরিষদেরই একাংশ। তাঁদের দাবি ছিল সভাপতি পদ থেকে অবিলম্বে সরাতে হবে সুবীরেশকে। নিয়ম অনুযায়ী, দু'বছর অন্তর এই পদে নতুন কারওর বসার কথা। কিন্তু ২০১৭ সালের পর থেকে সভাপতি পদে কোনও পরিবর্তন করা হয়নি।

সুবীরেশকে নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। রাজ্য রাজনীতিতে এই নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে সেই পদে বদল এল। নতুন যিনি সভাপতি হলেন তিনি বিক্ষুদ্ধ দলের সদস্য বলেই পরিচিত। নতুন সভাপতি আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ মাইতি আগেও প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, 'জেলে থেকেই কি তিনি পরিষদ চালাচ্ছেন?'

প্রসঙ্গত, সুবীরেশ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকাকালীনই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই দুর্নীতির তদন্তে সিবিআইয়ের হাতে সুবীরেশের বিরুদ্ধে একাধিক প্রমাণ আসে। গ্রেফতার হন তিনি।

গ্রেফতারের পর পরই সুবীরেশকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় নতুন উপাচার্য করা হয় ওমপ্রকাশ মিশ্রকে। এমনকী সুবীরেশের ডক্টরেট উপাধিও কেড়ে নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি পৃথক মামলায় তাঁর নাম জড়িয়ে যাওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, 'যতদিন এই মামলা থেকে মুক্ত না হচ্ছেন ততদিন স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ।' এবার পরিষদের সভাপতির গদিও হারালেন তিনি।

রহস্যমৃত্যু বাবা-মা-মেয়ের, রিজেন্ট পার্কের বাড়ি থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ


```