Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সুবীরেশের জামিনের আবেদন ডিভিশন বেঞ্চে, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) ধৃত স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) জামিনের মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের (Calcutta Hi

সুবীরেশের জামিনের আবেদন ডিভিশন বেঞ্চে, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব

শেষ আপডেট: 15 December 2022 07:30

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) ধৃত স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) জামিনের মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। আদালতে সুবীরেশের আবেদন ছিল, সিবিআইয়ের এফআইআর-এ নাম নেই তাঁর। তদন্ত শেষ, তারপরও তাঁকে ধরে রাখা হয়েছে। তাই জামিন দেওয়া হোক তাঁকে।

বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের জামিনের আবেদন মামলার শুনানি ছিল। সেই শুনানিতে সুবীরেশের আইনজীবী বলেন, সিবিআই চার্জশিট জমা দিয়েছে। তাঁর মক্কেলের নাম সিবিআইয়ের এফআইআর-এ নেই।

বিচারপতি জয়মাল্য বাগচী সুবীরেশের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, উপাচার্য হলে কি অপরাধ করতে পারেন না? সুবীরেশের আইনজীবী বলেন, 'তাঁর মক্কেল ৮৮ দিন জেলে রয়েছেন। মামলার তদন্ত শেষ। সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন। আর কিছু নতুন করে তদন্তের প্রয়োজন নেই।

তারপরই ডিভিশন বেঞ্চ সিবিআইকে প্রশ্ন করে, 'তদন্ত কি শেষ?' সেই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানান, 'পুনরায় তদন্ত চলছে।' আদালতে সিবিআই আরও জানায়, এই মামলার তদন্ত ইডিও করছে।

এই মামলার একটি রিপোর্ট দিতে চেয়ে ডিভিশন বেঞ্চের সময় চায় কেন্দ্রীয় এজেন্সি। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে সুবীরেশকে গ্রেফতার করেছে। ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের।

বিজেপিতে গৃহদাহ! শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা দিলীপের, পাল্টা জবাব রাহুলের


```