Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অভিষেকের কনভয়ে হামলায় ধৃতদের বাড়িতে শুভেন্দু, দিলেন পাশে থাকার আশ্বাস

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি গ্রামে ধৃত কুড়মি সমাজের তিন কর্মীর বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu visits at convoy accused house)।

অভিষেকের কনভয়ে হামলায় ধৃতদের বাড়িতে শুভেন্দু, দিলেন পাশে থাকার আশ্বাস

শেষ আপডেট: 1 June 2023 13:25

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি গ্রামে ধৃত কুড়মি সমাজের তিন কর্মীর বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu visits at convoy accused house)। ২৬ মে শুক্রবার ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার রাস্তায় গড় শালবনি এলাকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়। হামলা হয় রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতেও।

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় মোট ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গড় শালবনি গ্রামে ওই ঘটনায় ধৃত মনমোহিত মাহাত, অনিত মাহাত ও অজিত মাহাতর বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন। আইনি সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। সেইসঙ্গে তিনি ওই এলাকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।

পরে শুভেন্দু অভিযোগ করেন, “কলকাতার বড় লোকেরা জঙ্গলমহলের গরিব মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। কেউ দোষী হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ। কিন্তু এখানে দরিদ্র খেটে খাওয়া মানুষদের উপর অহেতুক অত্যাচার হচ্ছে। বাম আমলের শেষের দিকে একই রকমভাবে জনসাধারণের কমিটি এবং মাওবাদী বলে চিহ্নিত করে গরিব মানুষের উপর অত্যাচার চালানো হয়েছিল। আমি তার বিরোধিতা করেছিলাম। এবারও করব।”

শালবনিতে ধৃতদের পরিবারের সঙ্গে কথা বলে খড়্গপুরের দিকে রওনা দেন শুভেন্দু অধিকারী।

নন্দলাল চুপ কেন? কুস্তিগিরদের সমর্থনে ফের রাস্তায় নেমে মোদীকে নিশানা মমতার


```