Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকুলের দলবদল নিয়ে শুভেন্দুর অভিযোগের প্রথম শুনানি ৩ মিনিটেই শেষ, বিজেপি যাচ্ছে আদালতে

দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায়ের দলত্যাগ নিয়ে বিজেপির অভিযোগের শুক্রবার শুনানি শুরু হল বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে হাজির ছিলেন অভিযোগকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এদিন মাত্র তিন মিনিট কথা হয়। পরবর্তী

মুকুলের দলবদল নিয়ে শুভেন্দুর অভিযোগের প্রথম শুনানি ৩ মিনিটেই শেষ, বিজেপি যাচ্ছে আদালতে

শেষ আপডেট: 16 July 2021 09:23

দ্য ওয়াল ব্যুরো: মুকুল রায়ের দলত্যাগ নিয়ে বিজেপির অভিযোগের শুক্রবার শুনানি শুরু হল বিধানসভায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে হাজির ছিলেন অভিযোগকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এদিন মাত্র তিন মিনিট কথা হয়। পরবর্তী শুনানি ৩০ জুলাই। বিজেপির একটি সূত্রের খবর, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিজেপি আদালতেই যেতে চাইছে। তারা সময় নষ্ট করতে চাইছে না। পরবর্তী শুনানির আগেই আদালতে চলে যেতে পারে গেরুয়া শিবির। মুকুল রায় বিধানসভা ভোটের ফল বেরোনোর কিছুদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান। কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে পদ্ম ফুলের টিকিটে জিতেছেন তিনি। জোড়া ফুলে যোগ দিলেও বিধানসভায় তিনি পদ্মফুল শিবিরের সঙ্গেই বসছেন। আগের বিধানসভাতেও কয়েকজন বিধায়কের দলবদল নিয়ে অভিযোগের শুনানি হয়েছিল। কিন্তু বিবাদের নিষ্পত্তি হয়নি। আগের বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখান থেকেও মেলেনি সুরাহা। পরিষদীয় রাজনীতির বিশেষজ্ঞদের একাংশের মতে এই ব্যাপারে স্পিকারের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু সঙ্গে এদিন শুনানিতে অংশ নেন দুই বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এবং অম্বিকা রায়। বিজেপি পরিষদীয় দল মনে করছে, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আদালতে গিয়ে সুবিচার চাওয়া। নিয়ম অনুযায়ী দলত্যাগজনিত বিবাদের মীমাংসায় প্রথমে স্পিকারের কাছেই যেতে হয়।

```