Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি জিতলে ২ হাজার টাকা করে পাবেন বাংলার মহিলারা! নন্দীগ্রামের সভায় প্রতিশ্রুতি শুভেন্দুর

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ক্ষমতায় আসলে এ রাজ্যের মহিলারা ২ হাজার টাকা করে পাবেন, রবিবার নন্দীগ্রামের সভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সভায় যদিও লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ

বিজেপি জিতলে ২ হাজার টাকা করে পাবেন বাংলার মহিলারা! নন্দীগ্রামের সভায় প্রতিশ্রুতি শুভেন্দুর

শেষ আপডেট: 25 June 2023 18:59

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি ক্ষমতায় আসলে এ রাজ্যের মহিলারা ২ হাজার টাকা করে পাবেন, রবিবার নন্দীগ্রামের সভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের সভায় যদিও লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ তোলেননি শুভেন্দু, বরং তিনি উল্লেখ করেন অসমের মুখ্যমন্ত্রী ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম। শুভেন্দুর কথায়, বিজেপি শাসিত রাজ্যগুলিও মহিলাদের টাকা দেয়। লক্ষ্মীর ভান্ডারের নাম না করেই বিরোধী দলনেতা এদিন বলেন, '৫০০ টাকা নয় বিজেপি ভোটে জিতলে ২০০০ টাকা করে দেবে মহিলাদের'।

এদিন, পাটনার বৈঠক নিয়েও তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি এবং রাহুল গান্ধীর বৈঠককে কটাক্ষ করে শুভেন্দুর বক্তব্য, 'কংগ্রেস তৃণমূল সিপিএম জোট বেঁধেছে। এসব করে লাভ নেই। দেশের মানুষ বিজেপিকেই আবার ক্ষমতায় বসাবে।'

ইডি সিবিআই নিয়েও রবিবারের ভাষণে শুভেন্দু সুর চড়িয়েছেন চেনা ছকেই। তাঁর কথায়, 'দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিলে বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতির তদন্ত'। সেই কারণেই এই 'চোরেদের জোট', মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তবে পঞ্চায়েত ভোটের ঠিক আগেই ২০০০ টাকার প্রতিশ্রুতিকে ভোটের রাবড়ি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাত পোহালেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, তার আগেই ডুয়ার্সে গেরুয়া আবিরের ঝড়


```