Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘শুনলাম ভাইপোর পিএ-কে ফোন করেছিল ইডি’: বারুইপুরে শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুপুরে ডুমুরজলার মাঠ থেকে হুঙ্কার ছেড়ে বলেছিলেন ২-২০ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা আর কলকাতায় তৃণমূলকে ফাঁকা করে দেবেন। ওই কোম্পানি করার মতো আর লোক অবশিষ্ট থাকবে না। মঙ্গলবারের বার বেলায় সেই শুভেন্দু অধিকার

‘শুনলাম ভাইপোর পিএ-কে ফোন করেছিল ইডি’: বারুইপুরে শুভেন্দু

শেষ আপডেট: 2 February 2021 11:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় দুপুরে ডুমুরজলার মাঠ থেকে হুঙ্কার ছেড়ে বলেছিলেন ২-২০ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা আর কলকাতায় তৃণমূলকে ফাঁকা করে দেবেন। ওই কোম্পানি করার মতো আর লোক অবশিষ্ট থাকবে না। মঙ্গলবারের বার বেলায় সেই শুভেন্দু অধিকারী দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভা থেকে বড় দাবি করলেন। ভিড়ে ঠাসা সমাবেশে শুভেন্দু বলেন, “এখানে আসতে আসতে মেসেজ পেলাম, ভাইপোর পিএ-কে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ফোন করেছে। বিনয় মিশ্র কোথায়?” অর্থাৎ কয়লা ও গরু পাচার কাণ্ডে নাম জড়ানো ফেরার যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক বিনয় মিশ্র কোথায় তা জানতে ‘ভাইপো’র আপ্তসহায়ককে জেরা করা হবে বলে দাবি করেছেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা। বিনয় মিশ্রর বাড়িতে একাধিকবার হানা দিয়েছে সিবিআই। তাঁর খোঁজ না পেয়ে জারি করা হয়েছে লুক আউট নোটিস। বিজেপি নেতারা বলছেন, এখন বিনয় মিশ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকই। কিন্তু যেদিন ওঁকে পাওয়া যাবে সেদিন দেখবেন ভাইপোকে খুঁজে পাওয়া যাবে না! তমলুকের জনসভা থেকে সম্প্রতি শুভেন্দু নথি দেখিয়ে দাবি করেছিলেন, কয়লা পাচারের পাণ্ডা লালার টাকা থাইল্যান্ডের রাজধানী ব্যঙ্ককের ব্যাঙ্কে যায়। সেই সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুলতলির সভার পরের দিন। কার্যত তাঁকে জবাব দিতেই শুভেন্দু সেদিন বিস্ফোরক সব অভিযোগ তুলছিলেন। এদিন তাতে আরও মাত্রা যোগ হল। হাতে কাগজ দেখিয়ে শুভেন্দু বলেন, "এই দেখাচ্ছি। কয়লা আর গরু পাচারের টাকা যেত থাইল্যান্ডের কাসিকর্ন ব্রাঞ্চের ব্যাঙ্কে।" তারপর শুভেন্দু বলেন, "এই কাগজের প্রিন্ট আউট সংবাদমাধ্যমকে দিয়ে দেবেন। তারপর যেন সাংবাদিকরা স্টাডি করে দেখেন।" আগের দিন প্রশ্ন ছুড়ে দিয়ে বিজেপি নেতা বলেছিলেন, “ম্যাডাম নারুলাটা কে?” এদিনও সেই প্রসঙ্গ তুলে ‘ম্যাডাম নারুলা’র পরিচয় স্পষ্ট করতে চান প্রাক্তন পরিবহণমন্ত্রী। এদিন শুভেন্দু বলেন, “জানেন তো লোকসভা ভোটের আগে কলকাতা বিমানবন্দরে কে সোনা নিয়ে ধরা পড়েছিল? উনিই ম্যাডাম নারুলা।” গতকালই তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। এদিন তিনি বিজেপিতে যোগ দেন। তা ছাড়াও, ফলতার ব্লক সভাপতি ভক্তরাম মণ্ডল, গোসাবার চিত্ত প্রামাণিকের মতো দক্ষিণ ২৪ পরগনার একাধিক তৃণমূল নেতা পদ্ম পতাকা হাতে তুলে নেন। এমনিতেই শুভেন্দু একটা সভা থেকে আর একটা সভার সূচি ঘোষণা করে দিচ্ছেন। এদিন জেলা নেতাদের উদ্দেশে তিনি বলেন, এই জেলায় এর পরের অভিযান কুলতলিতে। যে মাঠে তোলাবাজ ভাইপো মিটিং করেছিল ওই মাঠেই ব্যবস্থা করুন। ধরে ধরে জবাব দেব।” সেই সঙ্গে শুভেন্দু এদিন বলেন, সাগর, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা রেডি হয়ে আছে। কে বলেছে এই জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি? এই জেলাতেই বিজেপির সবচেয়ে ভাল রেজাল্ট হবে?”

```