Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নন্দীগ্রামে কীর্তনে মাতলেন শুভেন্দু, রাস উত্‍সবে বাজালেন খোলও

দ্য ওয়াল ব্যুরো: ঠিক ২০ দিনের ফারাক। এর মধ্যে তালপাটি খাল দিয়ে বয়ে গেছে অনেক জল। সেই সঙ্গে রাজ্য রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য নাম শুভেন্দু অধিকারীর মুডও যেন একেবারে অন্যরকম! ১০ নভেম্বর সকালে নন্দীগ্রামের কথা মনে পড়ে? ভূমি উচ্ছেদ কমিট

নন্দীগ্রামে কীর্তনে মাতলেন শুভেন্দু, রাস উত্‍সবে বাজালেন খোলও

শেষ আপডেট: 30 November 2020 08:26

দ্য ওয়াল ব্যুরো: ঠিক ২০ দিনের ফারাক। এর মধ্যে তালপাটি খাল দিয়ে বয়ে গেছে অনেক জল। সেই সঙ্গে রাজ্য রাজনীতির এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য নাম শুভেন্দু অধিকারীর মুডও যেন একেবারে অন্যরকম! ১০ নভেম্বর সকালে নন্দীগ্রামের কথা মনে পড়ে? ভূমি উচ্ছেদ কমিটির মঞ্চ থেকে আগুন ঝরা বক্তৃতা করেছিলেন শুভেন্দু। হাত মুঠো করে, গলার রগ ফুলিয়ে সেই বক্তৃতায় দেখা গিয়েছিল অভিমান, ক্ষোভের অগ্নুত্‍পাত। শরীরী ভাষায় ছিল নজিরবিহীন আগ্রাসী মেজাজ। ৩০ নভেম্বর রাস পূর্ণিমার সকাল। সেই নন্দীগ্রামেই যেন অন্য শুভেন্দু। হরেকৃষ্ণ কীর্তনে খোল বাজাচ্ছেন সদ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া তৃণমূল নেতা। কীর্তনের সুরে দুলে গেল শরীরও। তবে অনেকের নজর বেশি পড়েছে সেই রাস মঞ্চের উদ্দেশে শুভেন্দুর যাত্রার সময়ে। ২ হাজার বাইক তাঁকে এসকর্ট করে নিয়ে গেছে। বাইক আরোহীদের অনেকেরই হাতে গেরুয়া পতাকা, তাতে ওম লেখা। এমনিতে শুভেন্দুকে নিয়ে এখন নানান জল্পনা চলছে। তিনি কী করবেন, কোন পথে যাবেন তা নিয়ে রাজনীতির বিশেষজ্ঞরা কার্যত হাওয়া অফিস খুলে পূর্বাভাস দিতে শুরু করেছেন। এই কীর্তনের অনুষ্ঠানের পর অনেকে এটাকেও ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। এত দিন একাধিক অরাজনৈতিক কর্মসূচি করেছেন শুভেন্দু। যদিও অনেকের মতে ব্যানার অরাজনৈতিক হলেও কর্মসূচি ছিল পুরদস্তুর রাজনৈতিক। সে যাই হোক! এদিনের ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দুর এ হেন পারফরম্যান্স দেখে অনেকেই অনেক কিছু বলতে চাইছেন। তবে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু যে এই প্রথম কীর্তনে অংশ নিলেন তা নয়। এর আগেও তাঁকে কাঁথি, তমলুক-সহ জেলার বিভিন্ন জায়গায় কীর্তনে অংশ নিতে দেখা গেছে। তাঁর অনুগামীরা বলেন, কীর্তন দাদার খুব প্রিয়। মাঝেমাঝেই নামসংকীর্তনে অংশ নেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছে খোলে সঙ্গত করতে কখনও বা করতালে।

```