Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

ভাঙা পথের ভোগান্তি ঠেকাতে বাসিন্দাদের নিয়ে রাস্তায় পরিবেশবিদ

দ্য ওয়াল ব্যুরো :  বর্ষা আসতেই বেহাল পথ। অল্প বৃষ্টিতেই বানভাসি হাওড়ার বিভিন্ন এলাকা। সুস্থভাবে পথ হাঁটতে তাই বাসিন্দাদের নিয়ে শুক্রবার সকালে  কোদাল বেলচা নিয়ে  রাস্তায় নামলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। হাওড়ার পঞ্চাননতলা রোডে জল জমার সমস্যা দ

ভাঙা পথের ভোগান্তি ঠেকাতে বাসিন্দাদের নিয়ে রাস্তায় পরিবেশবিদ

শেষ আপডেট: 29 June 2018 08:13

দ্য ওয়াল ব্যুরো :  বর্ষা আসতেই বেহাল পথ। অল্প বৃষ্টিতেই বানভাসি হাওড়ার বিভিন্ন এলাকা। সুস্থভাবে পথ হাঁটতে তাই বাসিন্দাদের নিয়ে শুক্রবার সকালে  কোদাল বেলচা নিয়ে  রাস্তায় নামলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। হাওড়ার পঞ্চাননতলা রোডে জল জমার সমস্যা দীর্ঘদিনের। আর জল জমলেই রাস্তা ভেঙে তা পথ চলার অযোগ্য হয়ে যায়।  সেই সমস্যা থেকে এলাকার মানুষকে মুক্তি দিতে নতুন নিকাশি ব্যবস্থা ও রাস্তা সারাই এর কাজ শুরু করেছিল হাওড়া পুরনিগম । কিন্তু বর্ষা চলে আসায় মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়। এরফলে হিতে হয় বিপরীত। এখন যানবাহন তো দূর অস্ত, মানুষ হাঁটতেও পারছেন না।  নিত্যদিন তাই দুর্ঘটনা ঘটছে। তাই পথ সারাতে সকাল সকাল পথে নেমে পড়লেন এলাকার মানুষ। এখানেই বাসিন্দাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাস্তা সারালেন পরিবেশবিদ সুভাষবাবু। তিনি বলেন, "রাস্তা সারানোর এই উদ্যোগ আসলে প্রতীকী প্রতিবাদ। দীর্ঘদিন ধরে রাস্তায় নেমে নাকাল হচ্ছেন মানুষ। কিন্তু পুর কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। বর্যা আসতেই সেই ভোগান্তি বেড়েছে আরও। তাই বাধ্য হয়েই আমরা আজ পথে নামলাম।" https://www.youtube.com/watch?v=knnxJYkNCi8    

```