Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ, চূড়ান্ত ফল ঘোষণা করল বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের ঠিক আগেই জুন মাসের মাঝামাঝি নাগাদ রাজ্যজুড়ে পুলিশে ৯ হাজার কনস্টেবল নিয়োগের জন্য তোড়জোড় শুরু করেছিল ভবানী ভবন। এবার ভোট মিটতেই রাজ্য পুলিশের দুটি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ার ফল ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল পু

রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ, চূড়ান্ত ফল ঘোষণা করল বোর্ড

শেষ আপডেট: 20 July 2023 18:10

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটের ঠিক আগেই জুন মাসের মাঝামাঝি নাগাদ রাজ্যজুড়ে পুলিশে ৯ হাজার কনস্টেবল নিয়োগের জন্য তোড়জোড় শুরু করেছিল ভবানী ভবন। এবার ভোট মিটতেই রাজ্য পুলিশের দুটি পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ার ফল ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

আজ বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর (sub Inspector recruitment) এবং ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। তা থেকে জানা যাচ্ছে, মোট ১০৮৮ জন সাব ইন্সপেক্টর পদের জন্য নির্বাচিত হয়েছেন। এঁদের মধ্যে ৭৫৩ জনকে নিয়োগ করা হবে 'আনআর্মড' শাখায়। ১৮৫ জনকে নেওয়া হচ্ছে 'আর্মড' বিভাগে। এবং ১৫০ জন মহিলা নিয়োগ করা হচ্ছে।

ওয়্যারলেস অপারেটর পদে নেওয়া হচ্ছে ১২৫১ জনকে। এদের মধ্যে পুরুষ রয়েছেন এক হাজার ১১২৬ জন। মহিলা রয়েছেন ১২৫ জন। রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের অধীনে এঁদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

নিউ টাউনে শ্যুটআউট! প্যারোলে ছাড়া পাওয়া আসামিকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা


```