Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের দেওয়া নীল প্যান্ট ছিঁড়ে ফেলল ছাত্ররা, এবার ইউনিফর্ম বিতর্ক জলপাইগুড়ির স্কুলে

স্কুলের দেওয়া নীল প্যান্ট ছিঁড়ে ফেলল ছাত্ররা, এবার ইউনিফর্ম বিতর্ক জলপাইগুড়ির স্কুলে

শেষ আপডেট: 11 October 2023 11:56

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: স্কুল থেকে দেওয়া নীল রঙের প্যান্ট পছন্দ না হওয়ায় স্কুলের সামনে ছিঁড়ে ফেলে দিয়ে গেল একদল স্কুল ছাত্র। এরপরেই সরকারি নীল-সাদা স্কুল ইউনিফর্ম বিতর্ক নতুন করে মাথাচাড়া দিল জলপাইগুড়িতে।

শহরের শতাব্দী প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম ফণীন্দ্রদেব বিদ্যালয়। এই স্কুলের ইউনিফর্ম সাদা জামা আর খাকি রঙের প্যান্ট।  ১০০ বছরের বেশি সময় ধরে ওই পোশাকই স্কুলের ঐতিহ্য বহন করে চলেছে। গতবছর থেকে সরকার সিদ্ধান্ত নেয় রাজ্যের সমস্ত স্কুলের পোষাকের রং এক হবে। সেই অনুযায়ী স্কুলগুলিতে নীল প্যান্ট-সাদা জামা সরবরাহ শুরু হয়। কিন্তু গতবছরই অনেক স্কুলেই পড়ুয়ারা ওই পোশাক নিতে অস্বীকার করে তা ফিরিয়ে দেয়। পোশাক বিতর্ক শুরু হয় গোটা রাজ্যজুড়েই।

এবারে এই বিতর্ক ফের মাথাচাড়া দিল জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলে। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে পোশাক সরবরাহ করা হয়। নীল প্যান্ট পছন্দ না হওয়ায় পড়ুয়াদের একাংশ স্কুল ছুটির পর নীল প্যান্টগুলি ছিঁড়ে স্কুলের সামনে ফেলে দিয়ে চলে যায়। ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে। স্কুলের অশিক্ষক কর্মচারী জয়প্রকাশ কামাত জানান, যে প্যান্টগুলো ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে আছে সেইগুলো সরকার থেকে ছাত্রদের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্ররা স্কুলের পুরোনো ইউনিফর্ম ছেড়ে নতুন নীল প্যান্ট পরতে চাইছে না। তাই ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে।

অষ্টম শ্রেণির পড়ুয়া রঞ্জন বড়ুয়া বলে, “নীল রঙের প্যান্ট আমাদের স্কুলের অনেকেরই পছন্দ নয়। তাই ছিঁড়ে ফেলে দিয়ে গেছে।” স্কুলের নবম শ্রেণির ছাত্র প্রদ্যুন্ন ঘোষ বলে, “আমাদের আগের পোশাকের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। এই পোশাক পরেই আমরা এতদিন স্কুলে এসেছি। আমরা খাকি প্যান্ট ছেড়ে নীল প্যান্ট পরতে চাই না।”

তবে স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু বলেন, “স্কুলে এদিন পোশাক বিলি করা হয়েছে। তবে স্কুল চলাকালীন কোনও ঘটনা ঘটেনি। সবাই পোশাক নিয়েছে। স্কুল ছুটির পর বাইরে কী হয়েছে তা আমার জানা নেই।”

 


```