Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাবার না পেয়ে পড়ুয়াদের বিক্ষোভ, উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (North Bengal University) এই মুহূর্তে উপাচার্য নেই, ফিনান্স অফিসার নেই, রেজিস্ট্রারও নেই। এই পরিস্থিতিতে কোনওকিছুই ঠিকঠাক চলছে না বলে পড়ুয়াদের অভিযোগ। তাই ক্ষোভে ফুঁসছেন তাঁরা। এরই মধ্য

খাবার না পেয়ে পড়ুয়াদের বিক্ষোভ, উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 15 March 2023 06:46

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (North Bengal University) এই মুহূর্তে উপাচার্য নেই, ফিনান্স অফিসার নেই, রেজিস্ট্রারও নেই। এই পরিস্থিতিতে কোনওকিছুই ঠিকঠাক চলছে না বলে পড়ুয়াদের অভিযোগ। তাই ক্ষোভে ফুঁসছেন তাঁরা। এরই মধ্যে হঠাৎ করে আবাসিক ছাত্রদের খাবার (food) বন্ধ হওয়ায় তুমুল বিক্ষোভ (Students protest) শুরু হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আবাসিক ছাত্ররা। তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়ের আরকে হোস্টেলে একটি নোটিস জারি করে মেস বন্ধ করা হয়েছে। তবে কতদিনের জন্য তা স্থগিত, নোটিসে তার কোনও উল্লেখ নেই।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র সুপ্রিয় দাস বলেন, “বিশ্ববিদ্যালয়ের আরকে হোস্টেলে নোটিস জারি করে মেস বন্ধ করা হল। আমরা দু’বেলা এখানে খাবার খাই। বাইরে খাওয়ার মতো সামর্থ্য না থাকার জন্যই হস্টেলে থাকি। এখন মেস বন্ধ হয়েছে। আমরা খাবার কোথায় পাব? বিশ্ববিদ্যালয়ে থেকে ছাত্ররা যদি খেতে না পারে তাহলে বিশ্ববিদ্যালয়ে থেকে কি লাভ।”

আরেক ছাত্র সুজন রায় বলেন, “আজকে থেকে আমরা খাবার পাব না। তাই খাবারের জন্য বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের একটাই দাবি আমাদের ভাত চাই। আর অতি দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।”

পড়ুয়ারা খাবার না পেয়ে বিক্ষোভ করছে জেনে ছুটে আসেন জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত। তাঁর কাছে ক্ষোভ উগরে দেন পড়ুয়ারা। তিনি বৈঠক করে সমাধানসূত্র খোঁজার আশ্বাস দিলেও তা মানতে নারাজ ছাত্ররা। স্বপনবাবু বলেন, “উপাচার্য ও ফিনান্স অফিসার না থাকায় সমস্যা হচ্ছে। হস্টেলগুলোকে টাকা দেওয়া যাচ্ছে না। এটাই সমস্যার কারণ।” তবে বিশ্ববিদ্যালয়ের অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। যতক্ষণ পর্যন্ত মেস চালু না হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে বলে জানান ছাত্ররা।

বীরভূমে আদিবাসী যুবতীকে গণধর্ষণ, রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে নির্যাতন


```