Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিনিকেতনে শান্তি নেই শিক্ষক দিবসেও, বিদ্যুতের দুয়ারে ফুল রেখে এলেন বিশ্বভারতীর পড়ুয়ারা

দ্য ওয়াল ব্যুরোঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Viswabharati University) আন্দোলনকারীদের হঠানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calutta HighCourt)। কিন্তু তাতে জট কাটেনি। আন্দোলন এখনও জারি রয়েছে। শিক্ষক দিবসের (Teachers' Day) দুপুরেও ক্যাম্পাসে

শান্তিনিকেতনে শান্তি নেই শিক্ষক দিবসেও, বিদ্যুতের দুয়ারে ফুল রেখে এলেন বিশ্বভারতীর পড়ুয়ারা

শেষ আপডেট: 5 September 2021 12:41

দ্য ওয়াল ব্যুরোঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Viswabharati University) আন্দোলনকারীদের হঠানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calutta HighCourt)। কিন্তু তাতে জট কাটেনি। আন্দোলন এখনও জারি রয়েছে। শিক্ষক দিবসের (Teachers' Day) দুপুরেও ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা। এদিন শিক্ষক দিবস উপলক্ষে সম্মাননা জানাতে হাতে প্ল্যাকার্ড আর ফুলের তোড়া নিয়ে যান পড়ুয়ারা। গেটে নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেন। পড়ুয়ারা তাঁদের আর্জি জানান উপাচার্যকে একথা গিয়ে জানাতে। তাঁরা যে শিক্ষক দিবসে ফুল নিয়ে এসেছেন একথা যেন উপাচার্যকে জানানো হয়, নিরাপত্তারক্ষীদের কাছে আবেদন জানান পড়ুয়ারা। কিন্তু নিরাপত্তারক্ষীরা ফিরে এসে জানান, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সেখানে আসতে নারাজ। আরও পড়ুনঃ ‘বাঙালির ইতিহাস’ শিক্ষক দিবসে উপহার দিল রাজ্য এরপর গেটের কাছেই ওই প্ল্যাকার্ড আর ফুলের তোড়া রেখে দেন পড়ুয়ারা। বিশ্বভারতীর বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী অনশনে বসেছে ইতিমধ্যেই। সবমিলিয়ে শিক্ষক দিবসের দিনেও শান্তিনিকেতনে শান্তি নেই।

```