Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় সিলেবাসে ঢুকছে করোনা, পড়তে হবে ছাত্রছাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের তৃতীয় ঢেউ যখন আসবে বলে আশঙ্কা করা হচ্ছে তখন বাংলার সিলেবাসে ঢুকে পড়ল নভেল করোনাভাইরাস (Coronavirus)। উচ্চমাধ্যামিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে অন্তর্ভ

বাংলায় সিলেবাসে ঢুকছে করোনা, পড়তে হবে ছাত্রছাত্রীদের

শেষ আপডেট: 11 September 2021 06:40

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের তৃতীয় ঢেউ যখন আসবে বলে আশঙ্কা করা হচ্ছে তখন বাংলার সিলেবাসে ঢুকে পড়ল নভেল করোনাভাইরাস (Coronavirus)। উচ্চমাধ্যামিক শিক্ষা সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে কোভিড। করোনাভাইরাসের চরিত্র কেমন, কী ভাবে তা সংক্রমিত হয় তা বিস্তারিত আকারে উল্লেখ করা থাকছে পাঠ্য বইয়ে। এর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমেও তা বিস্তারিত আকারে উল্লেখ হতে চলেছে। স্বাস্থ্যবিধি সম্পর্কিত নানান বিষয়ও অন্তর্ভুক্ত হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। এতদিন সংক্রমিত রোগ সম্পর্কে ধারণা দেওয়া থাকলেও কোন রোগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা ছিল না। এবার করোনাভাইরাসের পাশাপাশি ম্যালেরিয়া-সহ বিভিন্ন সংক্রমিত রোগগুলির বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। পিএফের প্রায় তিন কোটি টাকা উধাও, পরিযায়ীদের সম্পর্কে তথ্যে কারচুপি, তদন্তে সিবিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বার বার বলেছে, কোভিডের এই বাড়বড়ন্তের অন্যতম কারণ মানুষের অসচেতনতা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকে আবার বলেন, সচেতন না হওয়ার কারণ, এই নতুন ভাইরাস সম্পর্কে মানুষের সম্যক কোনও ধারণাই ছিল না। এইমসের ডিরেক্টর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, একটা সময় পক্স সম্পর্কেও মানুষের সচেতনতা ছিল না। কিন্তু পরে তা তৈরি হয়ে গিয়েছে। কোভিডও খানিকটা তেমন। মাস দেড়েক আগে ডাক্তার গুলেরিয়া এও বলেছিলেন, কোভিডের প্রথম পর্বে মানুষ যতটা বিপাকে পড়েছিল এখন ছবিটা তেমন নেই। গত দেড় বছরে আস্তে আস্তে বিষয়টা সয়ে গিয়েছে এবং মানুষের মধ্যে এই ভাইরাস সম্পর্কে একটা ধারণাও তৈরি হয়েছে। হতে পারে সেসব কারণেই ছাত্র মননে সংক্রামক রোগ সম্পর্কে যথাযথ ধারণা তৈরি করতেই পাঠ্যক্রমে কোভিডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যা ইতিবাচক বলেই মনে করছেন অনেকে।

```