সোনারপুরে ছিনতাইবাজদের হাতে আক্রান্ত ছাত্র, কেমিক্যাল ছুড়ে ফোন ছিনতাই
দ্য ওয়াল ব্যুরো: রাতে টিউশন পড়ে ফেরার সময় অন্ধকার রাস্তায় অজ্ঞাতপরিচয় ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হল একাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রামচন্দ্রপুর এলাকায়। আক্রান্ত ছাত্রের বাড়ি বিদ্যাধরপুর এলাকায়। বাড়ি থেকে কি
শেষ আপডেট: 12 September 2021 08:23
দ্য ওয়াল ব্যুরো: রাতে টিউশন পড়ে ফেরার সময় অন্ধকার রাস্তায় অজ্ঞাতপরিচয় ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হল একাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রামচন্দ্রপুর এলাকায়। আক্রান্ত ছাত্রের বাড়ি বিদ্যাধরপুর এলাকায়। বাড়ি থেকে কিছুটা আগে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
ফুটল না বিয়ের ফুল, তার আগেই যোগীর রাজ্যে ধর্ষণ করে খুন খো খো খেলোয়াড়কে
সূত্রের খবর, শুক্রবার ঘাসিয়াড়া এলাকায় টিউশন সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল ঘাসিয়াড়া স্কুলের একাদশ শ্রেণীর বানিজ্য বিভাগের এই ছাত্র। হঠাৎই তার চোখে কেমিক্যাল জাতীয় কিছু ছুড়ে ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল। মারধরও করা হয়। ঘটনার জেরে বেশ কিছু সময় সে চোখেও কিছু দেখতে পারছিল না। চিকিৎসা করানোর পর তার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আক্রান্ত ছাত্রের অভিযোগ একটি বাইকে করে তিনজন আসে। প্রথমে ফোন করার আছিলায় তার কাছ থেকে ফোন চাওয়া হয়। সে দিতে অস্বীকার করায় মারধর করে বলে অভিযোগ। এদিকে, থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'