Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

উপাচার্যকে ঘেরাও করল পড়ুয়ারা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, উত্তাল বিশ্বভারতী

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আবারও ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী (Viswa Bharati Protest)। ভর্তি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এদিন একাধিক দাবি নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে পড়ুয়া। যা নিয়ে রীতিমত

উপাচার্যকে ঘেরাও করল পড়ুয়ারা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি, উত্তাল বিশ্বভারতী

শেষ আপডেট: 23 November 2022 13:45

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আবারও ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী (Viswa Bharati Protest)। ভর্তি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এদিন একাধিক দাবি নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে পড়ুয়া। যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। এরপরেই নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন উপাচার্য।

বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, উপাচার্যের একাধিক সিদ্ধান্তের ফলে বিপদে পড়েছেন ছাত্ররা। পড়ুয়াদের ভর্তি না নেওয়া, গবেষণারত পড়ুয়াদের পাঠে বাধা দেওয়া, এমনকী আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে উপাচার্যকে ঘেরাও করেন পড়ুয়ারা।

ছাত্রদের প্রতিনিধি সোমনাথ সৌ, মীনাক্ষী ভট্টাচার্যরা বলেন, 'আমরা উপাচার্যের পদত্যাগ চাই। উনি আদালতের নির্দেশ মানেন না, ভর্তি নিচ্ছেন না৷' পড়ুয়াদের আরও অভিযোগ, উপাচার্য নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, উপাচার্যের সিদ্ধান্তে শুধু পড়ুয়ারাই অখুশি তা নন, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীদের বড় অংশও প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। এমনকী অতীতে বিক্ষোভও দেখিয়েছেন। এদিন বিকেলে ফের একবার পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্বভারতী।

শীতের বিকেলে বাঘের সাক্ষাৎ! পর্যটকদের ক্যামেরায় ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার


```