Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেড স্যার চলে গেলে আমরাও ছেড়ে দেব, বসিরহাট স্কুলে শিশুদের হুঁশিয়ারি

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই প্রধান শিক্ষক বদলি হয়ে যাচ্ছেন বলে কেঁদে ভাসিয়ে ছিলেন ভাটপাড়ার একটি স্কুলের পড়ুয়ারা। এবার আর চোখের জলে নয়, একেবারে হুমকির সুরে শিক্ষক বদলির প্রতিবাদ করল খুদেরা (Student protests over head sir transfer)।

হেড স্যার চলে গেলে আমরাও ছেড়ে দেব, বসিরহাট স্কুলে শিশুদের হুঁশিয়ারি

শেষ আপডেট: 22 September 2023 14:08

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই প্রধান শিক্ষক বদলি হয়ে যাচ্ছেন বলে কেঁদে ভাসিয়ে ছিলেন ভাটপাড়ার একটি স্কুলের পড়ুয়ারা। এবার আর চোখের জলে নয়, একেবারে হুমকির সুরে শিক্ষক বদলির প্রতিবাদ করল খুদেরা (Student protests over head sir transfer)।

বসিরহাট (Basirhat) মহকুমার স্বরূপনগর ব্লকের হঠাৎগঞ্জ বাংলানি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস। ২০১০ সালে এখানে নিযুক্ত হয়েছিলেন তখন এই স্কুলটা ছিল একচালা অ্যাবেস্টারের ঘর। ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল ৫০জন। মাত্র ৩, জন শিক্ষক ছিল সেখানে।

এখন সেখানে পাকা স্কুলবাড়ির সঙ্গে ভালো মিডডে মিলের খাবার পাচ্ছে পড়ুয়ারা। পরিকাঠামো উন্নত হওয়ায় পড়ুয়াদের সংখ্যা বেড়ে ৫১০জন হয়েছে। এমনকী শিক্ষক সংখ্যাও বেড়ে হয়েছে ১২ জন। প্রধান শিক্ষককের দায়িত্ববোধ নিয়ে অভিভুত পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক অশিক্ষক কর্মীরাও।

কিন্তু বুধবার আচমকাই প্রধান শিক্ষক সুকুমার বাবুর হাতে বদলির চিঠি এসে পৌঁছয়। সেই চিঠি পেতেই হতাশা শিক্ষককের চোখে মুখে (Student protests over head sir transfer)।

প্রাথমিক শিক্ষা পর্ষদ আইন মেনে প্রাথমিক স্কুলগুলিতে এখন প্রধান শিক্ষক বদলি হচ্ছে। প্রতিদিন স্কুলেই প্রধান শিক্ষক বদলি নিয়ে চলছে প্রতিবাদ। কেউ কেঁদে, কেউ হুমকির শুধু শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।

আরও পড়ুন: পুজোর আগে পদ্মার ইলিশ পাঠালেন হাসিনা, দেখুন ভিডিও


```