
শেষ আপডেট: 19 September 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ফি কমানোর দাবি জানানোর জন্য হেনস্থার শিকার ছাত্র (Student Harassment)। অভিযোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) ইংরাজি বিভাগের দুই অধ্যাপকের বিরুদ্ধে।
অভিযোগ পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে গড়া হয়েছে তদন্ত কমিটি। দফায় দফায় দুই অধ্যাপককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিটির সদস্যরা দুপক্ষকে মুখোমুখি বসিয়ে কথা বলেছেন।
অভিযুক্ত এক অধ্যাপক জানিয়েছেন, ওই ছাত্রের সঙ্গে তাঁর সম্পর্ক অভিভাবকের মতো। এটাকে তিনি অভিযোগ বলে মনেই করছেন না। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জানিয়েছেন, ওই ছাত্র ইংরাজি বিভাগে পাঠরত। তাঁর অভিযোগের ভিত্তিতে এক তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের কাছ থেকেও চিঠি এসেছে। কমিটি মঙ্গলবার উভয়পক্ষকেই ডেকে বৈঠক করেছে।
তবে ছাত্রদের একাংশ জানিয়েছে ,অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের নির্দেশে এই কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই কমিটিতে অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যদের রাখা হয়নি। এমনকী ছাত্রদের প্রতিনিধিরাও ওই কমিটিতে নেই বলে অভিযোগ করেছেন তাঁরা।
আরও পড়ুন: ৩০০ ফুট বাঁধ গিলে নিয়েছে রায়মঙ্গল! পুজোর মরশুমে দুর্যোগের মেঘ সুন্দরবনে