Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘটের দিন বদল! ঘোষণা আন্দোলনকারীদের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধেয় নেওয়া ধর্মঘটের (strike) সিদ্ধান্ত বদলে গেল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। বুধবার দুপুরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত (DA protest) কর্মীদের (government employee) যৌথ মঞ্চ এ কথা জানিয়েছে। বলা হয়েছে, আগামী ৯ মার্

ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘটের দিন বদল! ঘোষণা আন্দোলনকারীদের

শেষ আপডেট: 22 February 2023 11:02

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সন্ধেয় নেওয়া ধর্মঘটের (strike) সিদ্ধান্ত বদলে গেল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। বুধবার দুপুরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত (DA protest) কর্মীদের (government employee) যৌথ মঞ্চ এ কথা জানিয়েছে। বলা হয়েছে, আগামী ৯ মার্চের বদলে ১০ মার্চ এই ধর্মঘট পালন করবেন রাজ্য সরকারি কর্মীরা।

কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কেন পাল্টে গেল ধর্মঘটের দিন? সূত্রের খবর, ওইদিন মাদ্রাসা বোর্ডের পরীক্ষা রয়েছে, যা গতকাল লক্ষ্য করেনি যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। তবে আজ পরীক্ষার কথা জানাজানি হতেই সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী রাতারাতি ধর্মঘটের দিন বদলে ফেলা হয়।

এ বিষয়ে এক আন্দোলনকারী বলেন, “আমাদের সরকার বকেয়া ডিএ মেটানোর জন্য কোনও পদক্ষেপ করছে না, তাই বাধ্য হয়ে ধর্মঘট ডাকতে হচ্ছে। শহীদ মিনারের পাদদেশে ২৭ দিন ধরে আমাদের আন্দোলন চলছে। ১৩ দিন ধরে হচ্ছে অনশন। কিন্তু এরপরেও রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি।”

উল্লেখ্য, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে গত সোম এবং মঙ্গলবার যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, তাও সফল হয়েছে বলেই দাবি আন্দোলনকারীদের। অন্যদিকে, এই কর্মবিরতি চলাকালীন বেশ কিছু জায়গায় রাজ্য সরকার আন্দোলনকারীদের ঐক্য ভাঙার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে বুধবার সব সরকারি দফতরে ধিক্কার কর্মসূচির ডাকও দেওয়া হয়।

কর্মবিরতির পর এবার ধর্মঘটের ডাক, ডিএ-র দাবিতে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের


```