Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কোচবিহারে মাস্টারমশাইয়ের সাধের স্ট্রবেরি বাগান! দেখুন দুর্দান্ত ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: শীতের সময়ে রোদ ঝলমলে দিনে গাছে ঝুলছে লাল লাল স্ট্রবেরি। রসালো ফল দেখে অনেকেরই জিভে জল আসতে পারে। তুফানগঞ্জের অন্দরানফুলবারি ২ গ্রাম পঞ্চায়েত বাসিন্দা রূপম পালের স্ট্রবেরির বাগান দেখে অনেকেই তাজ্জব। পেশায় শিক্ষক রূপমবাবু

কোচবিহারে মাস্টারমশাইয়ের সাধের স্ট্রবেরি বাগান! দেখুন দুর্দান্ত ভিডিও

শেষ আপডেট: 20 January 2022 14:18

দ্য ওয়াল ব্যুরো: শীতের সময়ে রোদ ঝলমলে দিনে গাছে ঝুলছে লাল লাল স্ট্রবেরি। রসালো ফল দেখে অনেকেরই জিভে জল আসতে পারে। তুফানগঞ্জের অন্দরানফুলবারি ২ গ্রাম পঞ্চায়েত বাসিন্দা রূপম পালের স্ট্রবেরির বাগান দেখে অনেকেই তাজ্জব। পেশায় শিক্ষক রূপমবাবুর চাষবাস আগ্রহ রয়েছে। তাই পরীক্ষামূলকভাবে কোচবিহারে শুরু করেছেন স্ট্রবেরি চাষ। শুষ্ক আবহাওয়াতেই উন্নতমানের স্ট্রবেরি চাষ করা যায়, সে কথা জানতেন রূপম। অসম, উত্তর ভারত, মহারাষ্ট্রের মতো রাজ্যে ভালোমানের স্ট্রবেরি চাষ হয়। বাণিজ্যিক থেকেও সেখান থেকে লাভ আসে। কিন্তু বাংলার চাষিরা অনেকটাই পিছিয়ে রয়েছেন। কারণ আবহাওয়া ও খরচ। কোচবিহারের আবহাওয়া স্ট্রবেরি চাষের উপযোগী কিনা, সেবিষয়ে ধন্দ রয়েছে। চাষিরা তাই স্ট্রবেরি চাষের দিকে পা বাড়ান না। তাই চাষির ধন্দ দূর করতে পরীক্ষামূলকভাবে এই ফলের চাষ শুরু করেন বাংলার শিক্ষক। দেখুন ভিডিও। https://youtu.be/IwQ8ecejytg গত বছর থেকে স্ট্রবেরি চাষ করছেন রূপম। প্রথম দিকে ভাল ফল পাওয়া যায়নি। কিন্তু তবে গাছে ফল ধরেছিল। তাই এবছর ঝুঁকি নিয়ে তিরিশ হাজার টাকা খরচ ভালে জাতের স্ট্রবেরি চারা আনিয়ে ছিলেন তিনি। নিজের পাঁচ কাঠা জমিতে দু'হাজার চারা লাগিয়েছিলেন। এখন সেই চারার ফলই কামাল দেখা যাচ্ছে। বিকল্প চাষের দিকে এগিয়ে দিচ্ছে কোচবিহারের চাষিদের। রূপম একা নন, তাঁর স্ত্রীও এই বাগান তৈরি করতে সাহায্য করেছেন। বাড়ির কাজের পাশাপাশি বাগান পরিচর্যাতে তাঁর দক্ষতা রয়েছে। স্ট্রবেরি ফলের অনেক গুণগতমান আছে। এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষত এই ফল ত্বকের জন্য ভালো। তাই কোচবিহারের চাষিরা যদি স্ট্রেবেরি চাষের জন্য এগিয়ে আসেন তাতে বাণিজ্যিকভাবে এগিয়ে লাভ করতে পারবেন।

```