Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শনিবারের মধ্যে ফের কালবৈশাখী! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ, জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সাতসকালে কলকাতার আকাশ ছিল ঘন কালো। সঙ্গে অল্প শীতল ঠান্ডা হাওয়ায় বেশ শীত শীত ভাব ছিল। ভাবখানা এমনই ছিল, যেন এই বুঝি বৃষ্টি নামল ঝপ করে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। মেঘ সরে গিয়ে ধীরে ধীরে রোদ উঠছে। এরমধ্যেই কালবৈশা

শনিবারের মধ্যে ফের কালবৈশাখী! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ, জানাল হাওয়া অফিস

শেষ আপডেট: 18 May 2023 03:58

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সাতসকালে কলকাতার আকাশ ছিল ঘন কালো। সঙ্গে অল্প শীতল ঠান্ডা হাওয়ায় বেশ শীত শীত ভাব ছিল। ভাবখানা এমনই ছিল, যেন এই বুঝি বৃষ্টি নামল ঝপ করে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। মেঘ সরে গিয়ে ধীরে ধীরে রোদ উঠছে। এরমধ্যেই কালবৈশাখী নিয়ে নতুন পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পের প্রবেশ ও বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জন্য আপাতত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির (Storm and rain forecast) অনুকূল পরিবেশ রয়েছে। এমনকী আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (West Bengal) সব জেলায় হাল্কা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী দু-একদিনে ফের কালবৈশাখী হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের গতি কিছুটা কমবে বলে আশা করা যায়। এর ফলে গরমের প্রভাব দক্ষিণবঙ্গে অনেকটাই কমতে পারে। আর এর ফলে শনিবারের মধ্যে একবার কালবৈশাখী হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়।

এদিকে বাংলায় বর্ষা কবে ঢুকবে, সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সেই নিয়েও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে যে, এবছর কেরলে বর্ষা ঢুকতে ঢুকতে ৪ জুন হয়ে যাবে। কিন্তু কেরলে বর্ষা ঢোকার সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই বলেই মত আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, কেরলে বর্ষা দেরিতে ঢোকা মানে এই নয় যে বাংলাতে দেরিতে ঢুকবে। ঠিক সময়েই বাংলায় ঢুকবে বর্ষা। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।

গরমে দফারফা, ঘামে ভিজছে শরীর! বাংলায় কবে বর্ষা ঢুকবে?


```