Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাক্তন নৌসেনার বাড়িতেই হেরোইন তৈরির কারখানা! কাটোয়ায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক, ধৃত ৪

দ্য ওয়াল ব্যুরো, কাটোয়া: বাড়িতে মজুদ ছিল বিপুল পরিমাণ মরফিন। সেই মরফিন থেকে তৈরি হতো হেরোইন। যা ছড়িয়ে পড়ত রাজ্যের বিভিন্ন কোণায়, শুধু তাই নয় রাজ্যের গণ্ডি পেরিয়ে চলে যেত অন্য রাজ্যেও। দীর্ঘদিন ধরে কাটোয়ার রাজুয়া গ্রামের এক বাড়িত

প্রাক্তন নৌসেনার বাড়িতেই হেরোইন তৈরির কারখানা! কাটোয়ায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক, ধৃত ৪

শেষ আপডেট: 16 July 2022 12:10

দ্য ওয়াল ব্যুরো, কাটোয়া: বাড়িতে মজুদ ছিল বিপুল পরিমাণ মরফিন। সেই মরফিন থেকে তৈরি হতো হেরোইন। যা ছড়িয়ে পড়ত রাজ্যের বিভিন্ন কোণায়, শুধু তাই নয় রাজ্যের গণ্ডি পেরিয়ে চলে যেত অন্য রাজ্যেও। দীর্ঘদিন ধরে কাটোয়ার রাজুয়া গ্রামের এক বাড়িতে চলছিল এমনই এক চক্র। শুক্রবার রাতে গোপনে অভিযান চালিয়ে এই চক্রের পর্দা ফাঁস করে স্পেশাল টাস্ক ফোর্স এবং কাটোয়া (Katwa) থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বাড়িতেই ছোটখাটো ল্যাবরেটরি করে মরফিন থেকে নিষিদ্ধ হেরোইন (Heroin) তৈরি হতো। জানা গেছে, পূর্ব বর্ধমানের কাটোয়ার প্রত্যন্ত গ্রাম রাজুয়ায় এক বাড়িতেই চলত এই মাদক চক্র। সেই বাড়ির মালিক মহম্মদ গোলাম মুর্শেদ দীর্ঘদিন ধরে বাড়ির চৌহদির মধ্যেই হেরোইন তৈরি করত। আরও জানা গেছে মহম্মদ গোলাম ছিলেন একজন প্রাক্তন নৌসেনা।

শুক্রবার রাতে এই গোলাম মহম্মদের বাড়িতেই হানা দেয় এসটিএফ (STF) ও কাটোয়া থানার পুলিশ। তখন বাড়িতেই ছিল গোলাম এবং তার এক সঙ্গী। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মরফিন উদ্ধার করা হয়েছে, পাশাপাশি বিরাট অঙ্কের টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই চক্রের মোট চারজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে দু'জন হেরোইন বানানোয় দক্ষ। ধীরে ধীরে বাড়িতেই যন্ত্র বসিয়ে মরফিন থেকে দেদার তৈরি হতো হেরোইন। তারপর সেখান থেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত তা। এমনকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও চালান হতো এই হেরোইন। মহম্মদ গোলাম ছাড়াও, আঙ্গুর আলি, মিঠুন শেখ, মিনারুল শেখ নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

ধৃতদের থেকে এই চক্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। কোথা থেকে এই মাদক আনা হতো? কোথায় কোথায় বিক্রি করা হতো? আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত আছে? এইসবই আছে অফিসারদের প্রশ্নমালায়। সবকিছু বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার কথা ফাঁস হতেই অবাক হয়েছেন রাজুয়া গ্রামের বাসিন্দারা। তাঁদের নাকের ডগায় এতদিন এই চক্র চলত তা ভাবতেই পারছেন না তাঁরা। অনেকেই জানিয়েছেন, মহম্মদ গোলামকে ও তার বাড়ি দেখে বুঝতেই পারা যায়নি এই কাণ্ড ঘটছে।

টোটোয় শুয়ে নিশ্চিন্তে ঘুম তড়িদাহত হনুমানের! বাঁকুড়ায় হনুমানের টোটোপ্রেমে সমস্যায় চালক


```