Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

রাস্তায় খেলনা ফেরি করত জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত মামুনুর ও আলামিন, বাড়ি ভাড়া নিয়েছিল উলুবেড়িয়ায়

দ্য ওয়াল ব্যুরো: কখনও বাগনান, কখনও উলুবেড়িয়া। এলাকা বদলের পাশাপাশি বাড়িও বদল করত মামুনুর রশিদ ও  মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন।  বাংলাদেশের বাসিন্দা মামুনুর ও আলামিনকে ইসলামিক স্টেট (আইএস) অনুপ্রাণিত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএ

রাস্তায় খেলনা ফেরি করত জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত মামুনুর ও আলামিন, বাড়ি ভাড়া নিয়েছিল উলুবেড়িয়ায়

শেষ আপডেট: 26 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কখনও বাগনান, কখনও উলুবেড়িয়া। এলাকা বদলের পাশাপাশি বাড়িও বদল করত মামুনুর রশিদ ও  মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন।  বাংলাদেশের বাসিন্দা মামুনুর ও আলামিনকে ইসলামিক স্টেট (আইএস) অনুপ্রাণিত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি-র সদস্য সন্দেহে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ জানিয়েছে, ধৃত অন্য দু’জনের মধ্যে রয়েছে মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন এবং রবিউল ইসলাম। গোপন সূত্রে খবর পেয়ে, গত মঙ্গলবার শিয়ালদা স্টেশনের পার্কিং এরিয়া থেকে মহসিন ও মামুনুরকে গ্রেফতার করে পুলিশ। এই দু’জনকে জেরা করে পুলিশ আরও দু’জনের খোঁজ পায়। হাওড়া স্টেশন থেকে আলামিন ও রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। মহসিন, মামুনুর ও আলামিন বাংলাদেশের বাসিন্দা। রবিউল বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা। মামুনুর ও আলামিন বাংলাদেশ থেকে কবে কলকাতায় এসেছিল তার সঠিক তথ্য নেই বলেই জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, বাগনানে বেশ কিছুদিন ভাড়া ছিল এই দু’জন। সেখান থেকে তারা বাড়ি ভাড়া নেয় উলুবেড়িয়ায়। রাজাপুর থানার লায়েকপাড়ায় একটি বাড়িতে শেষ ভাড়া ছিল মামুনুর ও আলামিন। বাড়ির মালিক সিরাজুল মল্লিক জানিয়েছেন, ২৪০০ টাকায় তিনটে ঘর ভাড়া নিয়েছিল তারা। তাঁর দাবি, ‘‘আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়েই বাড়ি ভাড়া নেয় দু’জনে। পরে জানতে পারি সেগুলো জাল। আগে যদি জানতে পারতাম ওরা জঙ্গি, তাহলে পুলিশে ধরিয়ে দিতাম।‘’ স্থানীয়রা জানিয়েছেন, পাড়ায় পাড়ায় বাচ্চাদের খেলনা ফেরি করে বেড়াত মামুনুর ও আলামিন। তাদের হাবভাবে কখনও সন্দেহ হয়নি এলাকাবাসীর। তবে ঘটনা জানাজানি হওয়ার পরে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ধৃতদের কাছ থেকে মোবাইল-সহ জিহাদ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মোবাইল ঘেঁটে প্রচুর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে খবর। পুলিশের সন্দেহ, ধৃতেরা নব্য জেএমবি-র সক্রিয় সদস্য। ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নতুন করে ঘাঁটি তৈরি করাই উদ্দেশ্য জেএমবি-র। এই সংগঠনকে প্রত্যক্ষ ভাবে মদত দিচ্ছে আইএস। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-four-neo-jmb-islamic-state-operatives-arrested-in-kolkata/

```