Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খরচ দেড় লক্ষ, মহানায়কের মূর্তি বসল বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো   দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ হল বর্ধমানবাসীর। উত্তমকুমার নামের কিংবদন্তির সঙ্গে অনেকদিনের অনেক স্মৃতি এই শহরের। পুরোনো নস্টালজিয়া জাগিয়ে তুলতেই এবার সপ্তপদীর নায়কের ৯৪ তম জন্মবর্ষে বর্ধমানের রথতলা এলাকায় তার পূর্ণাবয়ব মূর্তি

খরচ দেড় লক্ষ, মহানায়কের মূর্তি বসল বর্ধমানে

শেষ আপডেট: 3 September 2020 16:49

দ্য ওয়াল ব্যুরো   দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ হল বর্ধমানবাসীর। উত্তমকুমার নামের কিংবদন্তির সঙ্গে অনেকদিনের অনেক স্মৃতি এই শহরের। পুরোনো নস্টালজিয়া জাগিয়ে তুলতেই এবার সপ্তপদীর নায়কের ৯৪ তম জন্মবর্ষে বর্ধমানের রথতলা এলাকায় তার পূর্ণাবয়ব মূর্তি বসানো হল। বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর রথতলা মাঠে বসানো হল পূর্ণাবয়ব প্রতিকৃতিটি। বর্ধমানের কাঞ্চন উৎসব কমিটির উদ্যোগে বাংলার ম্যাটিনি আইডলের এই মূর্তি বসানো হয় বলে সংবাদসূত্রে জানা গেছে। প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সাড়ে ছয় ফুটের এই মূর্তিটি। এদিন রথতলা মাঠে মূর্তিটির উদ্বোধন করেন উত্তমকুমারের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়। শহরের নীলপুরের শিল্পী মঙ্গল পাল মহানায়কের এই মূর্তিটি তৈরী করেছেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়। অন্যতম প্রধান উদ্যোক্তা খোকন দাস জানান বর্ধমানের বুকে উত্তমকুমারের মূর্তি প্রতিষ্ঠার পরিকল্পনা তাদের দীর্ঘদিনের। এ শহরে এখনও মহানায়কের অনুরাগীর সংখ্যাটা নেহাত কম নয়। তাদের ভাবাবেগকে প্রাধান্য দিতে অনেকদিন আগেই এই মহাতারকার মূর্তি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়। বাংলার ঘরে ঘরে স্বপ্নের নায়ক হিসেবে দীর্ঘ কয়েকদশক রাজত্ব করে গেছেন মহাতারকা উত্তমকুমার। বর্ধমানের সঙ্গেও তাঁর সম্পর্ক অনেকদিনের। বেশ কয়েকবার বর্ধমানের নানা এলাকায় একাধিক সিনেনার শ্যুটিং করেছেন।বর্ধমানের রায়নার মুখার্জি বাড়িতে বেশ কয়েকদিনের অতিথি হয়ে বসবাস করে গেছেন। এছাড়া বর্ধমানের শিল্পী প্রয়াত ফকিরদাস কুমারের সঙ্গে তাঁর ছিল আত্মিক সম্পর্ক। তাঁর বাড়ি থেকে নিয়ে যাওয়া চালভাজা আর নাড়ু উত্তমকুমার আর সুপ্রিয়াদেবী অত্যন্ত পছন্দ করতেন। বর্ধমানের প্রয়াত অভিনেতা অজিত ঘোষের সঙ্গেও পরিচিতি ছিল উত্তমকুমারের। তাঁরা এক সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজও করেছেন। বর্ধমানের বাস ব্যবসায়ী প্রয়াত শরৎ কোনার তার বাসগুলির নাম দিয়েছিলেন মহানায়ক ও তার বিখ্যাত ছবিগুলির নামে। প্রতিবছরই তাঁর জন্মদিনে নানা অনুষ্ঠান হয়। কিন্তু শহরে এই প্রথম কোনো মূর্তি বসলো ম্যাটিনী আইডলের। সপ্তপদীর নায়কের ৯৪ তম জন্মবর্ষে এই মূর্তি বসায় খুবই খুশি বর্ধমানের শিল্পীমহল। উত্তমে মজে থাকা বর্ধমানবাসীর সেই আবেগের কথা মাথায় রেখেই এইবার মহানায়কের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হল শহরে।

```