Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইসন মেরে খুবলে নেওয়া হল মাংস, কুকুর নিয়ে তল্লাশি নাগরাকাটার মডেল ভিলেজে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাংস কাটা অবস্থায় দেহ উদ্ধার হল বাইসনের। পরিবেশকর্মীদের অভিযোগ, বাইসনটিকে মেরে তার মাংস কেটে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় গোয়েন্দা কুকুর অরল্যান্ডোকে নিয়ে তদন্তে নামল বন দফতর। শনিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে

বাইসন মেরে খুবলে নেওয়া হল মাংস, কুকুর নিয়ে তল্লাশি নাগরাকাটার মডেল ভিলেজে

শেষ আপডেট: 23 January 2021 15:55

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাংস কাটা অবস্থায় দেহ উদ্ধার হল বাইসনের। পরিবেশকর্মীদের অভিযোগ, বাইসনটিকে মেরে তার মাংস কেটে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় গোয়েন্দা কুকুর অরল্যান্ডোকে নিয়ে তদন্তে নামল বন দফতর। শনিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগান সংলগ্ন মডেল ভিলেজের কাছে পূর্ণবয়স্ক স্ত্রী বাইসনের মৃতদেহ উদ্ধার হয়। খবর যায় বন দফতরে। খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। এসে দেখেন মৃত বাইসনটির পেছন দিকের থেকে অনেকটা মাংস উধাও। খবর যায় গরুমারা সাউথ রেঞ্জ অফিসে। খবর পেয়ে বন দফতরের গোয়েন্দা কুকুর অরল্যান্ডোকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার অয়ন চক্রবর্তী। আসেন ডায়না রেঞ্জের রেঞ্জার সহ অন্যান্য বনাধিকারিকেরাও। অরল্যান্ডোকে মৃত বাইসনের কাছে নিয়ে গেলে সে প্রথমে বাইসনটির গায়ের গন্ধ শোকে। এরপরই সে ছুটতে থাকে। ছুটতে ছুটতে ঢুকে যায় মডেল ভিলেজের ভেতর। এরপর একটি বাড়ির সামনে গিয়ে থমকে যায়। এরপর ওই বাড়িতে তল্লাশি শুরু করে বন দফতরের কর্মী ও আধিকারিকরা। রেঞ্জার অয়ন চক্রবর্তী বলেন, ‘‘অরল্যান্ডো বাড়িটিতে দাঁড়ানোর পর আমরা সেখানে তল্লাশি চালাই। কিন্তু সেখান থেকে কিছু পাওয়া যায়নি। তবে বাড়িতে কেউ না থাকায় কাউকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। আমরা ফের তল্লাশি চালাব।’’ ঘটনায় স্পোর নামে এক পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক শ্যামাপ্রসাদ পান্ডে বলেন, ‘‘মডেল ভিলেজেটিতে পাঁচশোর মতো  ঘর রয়েছে। বেশিরভাগ ঘরে কেউ থাকে না। সেখানে কে আসে কে যায় কেউ খোঁজ রাখে না। এখানে যে কোনও সময় চোরাশিকারীরা এসে থাকতেই পারে। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন হওয়ায় এটি বন্যপ্রাণীদের কাছে প্রচন্ড সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও একধিকবার চিতাবাঘ, বাইসন, হরিণ  ইত্যাদি মেরে খেয়েছে মানুষজন। প্রচুর গ্রেফতার হয়েছে। আজকের বাইসনের মাংস কেটে নিয়ে যাওয়া হয়েছে নাকি কোনও পশু খেয়েছে তা ময়নাতদন্ত হলেই ধরা পড়বে। আমরা এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত চাইছি।’’ পরিবেশকর্মীদের বক্তব্য, বন দফতর বন্যপ্রাণী বাঁচাতে লাগাতার সচেতনতা প্রচার করে আসছে। কিন্তু একশ্রেণির মানুষ এখনও সচেতন হচ্ছে না। তাই বন্যপ্রাণীর মাংস খেলে মানুষের শরীরে কী ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে তা নিয়ে বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে আরো বেশি করে সচেতনতা প্রচার করা দরকার।    

```