Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পথশ্রী-৩ প্রকল্পে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ করবে রাজ্য

এর আগে পথশ্রী-১ এবং পথশ্রী-২ প্রকল্পে রাজ্য সরকার ৬ হাজার ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ২৬ হাজার ৪৮৭ কিলোমিটার রাস্তা নির্মাণ এবং সংস্কার করেছে।

পথশ্রী-৩ প্রকল্পে  ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ করবে রাজ্য

শেষ আপডেট: 8 February 2024 17:30

দ্য ওয়াল ব্যুরো: আগামী অর্থবর্ষে রাজ্যে আরও ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করবে রাজ্য। বৃহস্পতিবার বাজেটে একথা জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এজন্য রাজ্যের ব্যয় হবে প্রায় ৩ হাজার ৮৬৮ কোটি টাকা। গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নেই রাজ্যের এই উদ্যোগ বলে মন্ত্রী জানান।

এর আগে পথশ্রী-১ এবং পথশ্রী-২ প্রকল্পে রাজ্য সরকার ৬ হাজার ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ২৬ হাজার ৪৮৭ কিলোমিটার রাস্তা নির্মাণ এবং সংস্কার করেছে। আগামী অর্থবর্ষ থেকে পথশ্রী-৩ প্রকল্প চালু করতে চলেছে রাজ্য। ওই প্রকল্পেই এই ১২হাজার কিমি রাস্তা তৈরি হবে।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাএবং জাতীয় স্বাস্থ্য মিশন-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়ার পরিমাণ ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। কেন্দ্র টাকা দিচ্ছে না। তবু পরিকাঠামো উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখতেই রাজ্যের এই উদ্যোগ।”

জানা গেছে, ১০০ দিনের জব হোল্ডারদের দিয়েই তৈরি করা হবে গ্রামীণ সড়ক নির্মাণের কাজ। 

বস্তুত, বকেয়া পাওনার দাবিতে গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন খাতে কত বকেয়া, তার সুনির্দিষ্ট তথ্যও তুলে দিয়েছিলেন। সেই সময় কেন্দ্র ও রাজ্যের অফিসারদের মধ্যে বৈঠক করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসদিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপরও কেন্দ্র থেকে টাকা না মেলায়, গত শনিবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের ২১ লক্ষ জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা রাজ্য মিটিয়ে দেবে।

এদিনের বাজেটে এর বিস্তারিত উল্লেখ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, "কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডাদের বকেয়া মেটানোর জন্য ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হল। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা ঢুকে যাবে।"


```