Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৪০০ স্ট্রোকের রোগীর প্রাণ বাঁচিয়েছে রাজ্য টেলি-মেডিসিন, জীবনদায়ী ইঞ্জেকশনও দিচ্ছে বিনামূল্যে

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই রাজ্যে টেলি-মেডিসিন (State Telemedicine) পরিষেবা শুরু করেছে স্বাস্থ্য দফতর। ব্রেন-স্ট্রোকের (Brain Stroke) রোগীদের দ্রুত চিকিৎসা ও বহুমূল্য জীবনদায়ী ইঞ্জেকশন দেওয়ার প্

৪০০ স্ট্রোকের রোগীর প্রাণ বাঁচিয়েছে রাজ্য টেলি-মেডিসিন, জীবনদায়ী ইঞ্জেকশনও দিচ্ছে বিনামূল্যে

শেষ আপডেট: 12 June 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই রাজ্যে টেলি-মেডিসিন (State Telemedicine) পরিষেবা শুরু করেছে স্বাস্থ্য দফতর। ব্রেন-স্ট্রোকের (Brain Stroke) রোগীদের দ্রুত চিকিৎসা ও বহুমূল্য জীবনদায়ী ইঞ্জেকশন দেওয়ার প্রকল্পও শুরু হয়ে গেছে। মাত্র এক বছরে রাজ্য টেলি-মেডিসিন পরিষেবা দুর্দান্ত সাফল্য পেয়েছে। অন্তত ৪০০ জন স্ট্রোকে আক্রান্ত রোগী সঠিক সময়ে অর্থাৎ আক্রান্ত হওয়ার পরের চার ঘণ্টা বা গোল্ডেন আওয়ারের মধ্যেই চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচেছেন।

বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস-এর (বিআইএন) ডাক্তারদের সাহায্যে রাজ্যের ৩৮টি বড় ও মাঝারি সরকারি হাসপাতালে চলছে স্ট্রোকে আক্রান্তদের টেলি-মেডিসিন চিকিৎসা (State Telemedicine)। মরণাপন্ন রোগী এলেই তাঁর সিটি স্ক্যান রিপোর্ট পাঠানো হচ্ছে বাঙ্গুরে। রোগীর অবস্থা দেখে প্রয়োজনীয় চিকিৎসা বলে দিচ্ছেন ডাক্তারবাবুরা।

স্ট্রোক হওয়ার পরবর্তী চার ঘণ্টা সময়েই সবচেয়ে দামি। এই সময়টাকে বলে 'গোল্ডেন আওয়ার'। এই সময়তে সঠিক পদক্ষেপ করতে পারলে তবেই রোগীর প্রাণে বাঁচার সম্ভাবনা থাকে। গোল্ডেন আওয়ারের মধ্যে হাসপাতালে নিয়ে এসে সবচেয়ে আগে রোগীর সিটি স্ক্যান করতে হবে। এমআরআই (MRI) করার ব্যবস্থা থাকলে আরও ভাল। রোগীর যদি ইস্কিমিক স্ট্রোক (Ischemic Stroke) হয় তাহলে সবচেয়ে আগে টিপিএ (টিস্যু প্লাসমিনোজেন অ্যাক্টিভেটর) ইঞ্জেকশন দিতেই হবে। স্ট্রোক হওয়ার চার ঘণ্টার মধ্যে এই ইঞ্জেকশন দিতে পারলে ব্রেনের যে অংশে রক্ত জমাট বেঁধেছে, সেখানে রক্ত চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরবে। জমাট বাঁধা রক্ত তরল হবে। স্ট্রোকের রোগীদের জন্য জীবনদায়ী এই ইঞ্জেকশনের দাম ২০ থেকে ৪০ হাজার টাকা। রাজ্য টেলি-মেডিসিন পরিষেবা জীবনদায়ী ওই ইঞ্জেকশন বিনামূল্যে সরবরাহ করে। যে ৩৮টি হাসপাতালের নাম নথিভুক্ত আছে রাজ্য টেলি-মেডিসিন প্রকল্পে, সেখানে স্ট্রোকে আক্রান্তরা বিনামূল্যেই চিকিৎসা পাচ্ছেন।

কোমরের হাড় কেটে বসল পায়ে, জটিল অপারেশনে বেনজির সাফল্য কলকাতা মেডিক্যালে

বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস জানাচ্ছে, শুরুতে ১২টি হাসপাতালে ওই প্রকল্প শুরু হয়েছিল। সাফল্য মেলার পর থেকে ধীরে ধীরে জেলাস্তরের কিছু হাসপাতাল, মহকুমা হাসপাতালে এই প্রকল্প শুরু হয়। মাত্র এক বছরে টেলি-মেডিসিনের মাধ্যমে অন্তত ৪০০ জন স্ট্রোকে আক্রান্ত রোগীর চিকিৎসা বিনামূল্যে হয়। ডাক্তারবাবুরা বলছেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষও যাতে চিকিৎসা পরিষেবা পান, তার জন্য টেলি-মেডিসিন পরিষেবা চালু করা হয়েছিল। তাতে বহু মানুষ উপকৃত হচ্ছেন। আগামী দিনে আরও বেশি মানুষের কাছে টেলি-মেডিসিন পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্য দফতর জানাচ্ছে, করোনা মহামারী শুরুর পর অধিকাংশ চিকিৎসক ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দেন এবং হাসপাতালেও চাপ ক্রমাগত বাড়ছিল। সংক্রমণের হারও ছিল ঊর্ধ্বমুখী। সে সময় টেলি-মেডিসিনের মাধ্যমে ঘরে বসেই বহু রোগী চিকিৎসা পান। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্যে টেলি-মেডিসিন পরিষেবা দেওয়ার পরিকল্পনা করা হয়। এখন এই প্রকল্পই বহুজনের প্রাণ বাঁচাচ্ছে।


```