Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Exclusive: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ঢুকে পড়েছে এ কে ৪৭-ও! ঘুম চলে গেছে পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের হিন্দি ছবিতে এ সব দেখা যায়! বাস্তবের সঙ্গে আর কোথায় মিল খুঁজে পাওয়া যেত এতদিন! অন্তত বাংলার রাজনীতিতে। কিন্তু এ বার, শাসক দলের গোষ্ঠী লড়াইয়ে ঢুকে পড়ল এ কে ৪৭ –এর মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও। ‘করে খাওয়ার রাজনীতি’

Exclusive: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ঢুকে পড়েছে এ কে ৪৭-ও! ঘুম চলে গেছে পুলিশের

শেষ আপডেট: 28 August 2018 18:20

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের হিন্দি ছবিতে এ সব দেখা যায়! বাস্তবের সঙ্গে আর কোথায় মিল খুঁজে পাওয়া যেত এতদিন! অন্তত বাংলার রাজনীতিতে। কিন্তু এ বার, শাসক দলের গোষ্ঠী লড়াইয়ে ঢুকে পড়ল এ কে ৪৭ –এর মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও। ‘করে খাওয়ার রাজনীতি’, ‘ক্ষমতা দখলের লড়াইয়ে’ যে হিংসাত্মক প্রবণতা দেখে ঘুম চলে গিয়েছে পুলিশের উপর মহলেও। এ ঘটনার এপিসেন্টার উত্তরবঙ্গের কোচবিহার। জেলা পুলিশের উচ্চ পদস্থ এক কর্তা স্বীকার করে নিয়েছেন, শাসক দলের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠের কাছে রয়েছে এ কে ৪৭ রাইফেল। খোঁজ মিলেছে কালাশনিকভ সিরিজের আরও কিছু আগ্নেয়াস্ত্রের। যে গুলি উদ্ধারে এখন দিন রাত এক করে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। পঞ্চায়েত বা বিধানসভার উপ নির্বাচনে যাই ফলাফল হোক, কোচবিহারের নিত্যদিনের রাজনীতিতে ইদানীং বিরোধীদের কার্যত দেখা নেই। সেখানে লড়াই এখন শাসক দলের মধ্যেই। এবং রোজ কোনও না কোনও জায়গায় তা লেগেই রয়েছে। এক দিকে যুব তৃণমূলের সংগঠন, অন্যদিকে তৃণমূলের মূল সংগঠন- যা দলের মধ্যে ‘মাদার’ বলে পরিচিত। এই দুই গোষ্ঠীর মধ্যে আকছার লেগে রয়েছে হিংসাত্মক সংঘর্ষ। লাঠি সোটা এখন ইতিহাস, তাতে ব্যবহার হচ্ছে বোমা, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। জেলা পুলিশের কর্তারা জানাচ্ছেন, শুধু দিনহাটা মহকুমা এবং সিতাইয়ে আমদানি হয়েছে বেশ কিছু অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। যে সব অস্ত্র মূলত উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলির কাছে আগে দেখা যেত। সূত্রের খবর, সে ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও পৌঁছেছে। এবং তাঁর নির্দেশেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। জেলার এক পুলিশ কর্তা জানিয়েছেন, নবান্নের পরিষ্কার নির্দেশ স্থানীয় কোনও নেতা বা মন্ত্রীর কথা না শুনে যেন শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করা হয়। তার পরই একের পর এক অভিযানে সম্প্রতি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম। সম্প্রতি জেলার এক তৃণমূল নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ওই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের কর্তারা ছাড়াও ধৃতদের জেরা করে সিআইডি-র একটি বিশেষ তদন্তকারী দল। তদন্তে জানা গিয়েছে স্রেফ দিনহাটাতেই কয়েক হাজার আগ্নেয়াস্ত্র রয়েছে রাজনৈতিক আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের হাতে। এ পর্যন্তও ঠিক ছিল। কিন্তু এ কে ৪৭ তথা কালাশনিকভ সিরিজের রাইফেলও যে রাজনৈতিক আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের হাতে রয়েছে, তা জেনেই উদ্বেগে পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে বলা হচ্ছে, শাসক দলের এক প্রভাবশালী নেতার এক অনুগামী তা আমদানি করেছে। সিতাই বা দিনহাটার মধ্যে কোথাও সে গা ঢাকা দিয়ে রয়েছে। কৌশলে পুলিশও তার গতিবিধির সীমা ক্রমশ কমিয়ে আনতে সক্রিয়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে জেলার পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে অবশ্য এ কে ৪৭ রাইফেলের প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। তবে তিনি জানান, “সব রকম গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে। বেশ কিছু দুষ্কৃতী গ্রেফতারও হয়েছে। কাউকে রেয়াত করা হবে না।”  

```