Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরিকত্ব আইন: সীমান্ত খুলে দেওয়া হোক কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবেন না, বললেন সাংসদ স্বপন দাশগুপ্ত

দ্য ওয়াল ব্যুরো: সকলেই কঠিন কাজ কাল করতে চান, সরকার সেই কঠিন কাজটি করে ফেললেই বিরোধিতা শুরু হয়ে যায়। সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তাই বিরোধিতা হচ্ছে। নাগরিকত্ব আইন প্রসঙ্গে কলকাতায় ইস্টার্ন ইউনিয়নের একটি অনুষ্ঠানে একথা বলেন বিজেপি সাংসদ স্ব

নাগরিকত্ব আইন: সীমান্ত খুলে দেওয়া হোক কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবেন না, বললেন সাংসদ স্বপন দাশগুপ্ত

শেষ আপডেট: 22 January 2020 12:44

দ্য ওয়াল ব্যুরো: সকলেই কঠিন কাজ কাল করতে চান, সরকার সেই কঠিন কাজটি করে ফেললেই বিরোধিতা শুরু হয়ে যায়। সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তাই বিরোধিতা হচ্ছে। নাগরিকত্ব আইন প্রসঙ্গে কলকাতায় ইস্টার্ন ইউনিয়নের একটি অনুষ্ঠানে একথা বলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। নাগরিকপঞ্জির পক্ষেও তিনি সওয়াল করেন। বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সেন্টার ফর ইস্ট অ্যান্ড নর্থ–ইস্ট রিজিওনাল স্টাডিজ, কলকাতা আয়োজিত ‘ইস্টার্ন ইউনিয়ন’ শীর্ষক আলোচনায় অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু বলেন, ভারত থেকে গত এক দশকে পৌনে কোটি মানুষ বিদেশে গেছেন অথচ ভারত এমন আইন করছে। যদিও তাঁর বক্তব্যের বিরোধিতা করে বলা হয়, ভারতীয়রা বৈধ ভাবে বিদেশে যাচ্ছেন, নাগরিকপঞ্জি করা হচ্ছে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে। ভিসা নিয়ে যাঁরা ভারতে চাকরি করতে আসছেন তাঁদের চিহ্নিত করার জন্য নয়। স্বপন দাশগুপ্ত বলেন, বিশ্বের অন্তত সত্তরটি দেশে নাগরিকত্বের বিশেষ কার্ড রয়েছে। ভারতও সেই দিকেই পদক্ষেপ করছে। কঠিন সিদ্ধান্তের বিরোধিতা হয়েই থাকে, তবে তাতে অনিয়ম বন্ধ হয়। প্যান কার্ডের ফলে অনেক অনিয়ম বন্ধ হয়েছে। এক সময় আধার কার্ডের বিরোধিতা করা হয়েছিল। তিনি বলেন, “আমরা, অন্তত যারা এই প্রেক্ষাগৃহে রয়েছি তারা পাসপোর্টের আবেদনের সময় বলি না কাগজ দেখাব না, বিদেশে যাওয়ার ভিসার আবেদনের সময়ও বলি না যে কাগজ দেখাব না।” এরাজ্যে কয়েক জন বুদ্ধিজীবীকে নিয়ে সম্প্রতি ‘কাগজ দেখাব না’ বলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। জনগণনা করতে এলে কোনও রকম কাগজ না দেখানোর পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকেই কটাক্ষ করেছেন স্বপন দাশগুপ্ত। কারও নাম না করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে প্রসেনজিৎ বসু বলেন, “দেশীয় পদ্ধতিতে চিন কী ভাবে উৎপাদন করছে আমরা তা দেখে উদ্বুদ্ধ না হয়ে চিনের সংখ্যালঘু নীতি দেখে উদ্বুদ্ধ হচ্ছি।” চিনের মডেল কেন ভারতের পক্ষে অনুসরণ করা সম্ভব নয়, সেই যুক্তি দেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, চিন যে কোনও ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে খুব দ্রুত কিন্তু ভারতে বিরোধিতা হয় যে কোনও সিদ্ধান্তের। প্রতিটি রাজ্য যদি দ্রুত পণ্য ও পরিষেবা কর কার্যকর করত তা হলে তাতে দেশের অর্থনীতির পক্ষে সুবিধা হত।”

```