Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পথে নেমে বিক্ষোভ হাতির হানায় নাকাল গ্রামবাসীদের, মেদিনীপুরে রাজ্য সড়ক অবরোধ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শীতের মরসুমে ফসল পাকলেই প্রতি বছর দলমা থেকে নেমে আসে হাতির পাল। চাষের খেত তোলপাড় করে তারা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বারবার হাতির হানায় ফসল নষ্ট হচ্ছে চাষিদের। ক্ষতিপূরণের দাবিতে সোমবার আনন্দপুর-মেদিনীপুর

পথে নেমে বিক্ষোভ হাতির হানায় নাকাল গ্রামবাসীদের, মেদিনীপুরে রাজ্য সড়ক অবরোধ

শেষ আপডেট: 28 December 2020 07:35

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শীতের মরসুমে ফসল পাকলেই প্রতি বছর দলমা থেকে নেমে আসে হাতির পাল। চাষের খেত তোলপাড় করে তারা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বারবার হাতির হানায় ফসল নষ্ট হচ্ছে চাষিদের। ক্ষতিপূরণের দাবিতে সোমবার আনন্দপুর-মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে আনন্দপুরের বিভিন্ন গ্রামে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে একদল হাতি। খেতের ফসল নষ্ট করার পাশাপাশি ঢুকে পড়ছে লোকালয়েও। বারবার বন দফতরকে জানিয়েও কোনও ফল না মেলায় পথে নামেন চাষিরা। ক্ষীরকুল গ্রামের কাছে ক্ষতিপূরণের দাবিতে শুরু হয় অবরোধ। প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে আনন্দপুর থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। শনিবারেও সাতসকালে মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা রেঞ্জের ডালকাটা গ্রামে ঢুকে দাপিয়ে বেড়ায় দলমার একটি দলছুট হাতি। হুলুস্থুল কাণ্ড বাদএ গোটা গ্রাম জুড়ে। একাধিক বাড়িতে ঢুঁ মারে হাতিটি। সাতসকালে বাড়ির দুয়ারে হাতি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। ওই গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে দিন দুয়েক ধরে দেখা মিলছিল দলছুট দাঁতালটির। খাবারের খোঁজেই সাত সকালে হাতিটি গ্রামে ঢোকে বলে দাবি স্থানীয়দের। বন দফতরকে খবর দেওয়া হয়, তবে তার আগেই প্রাণের ঝুঁকি নিয়ে হাতিটিকে কোনওক্রমে জঙ্গলে ফিরতে বাধ্য করেন গ্রামবাসীরা। পরের পর হাতির হানায় চূড়ান্ত আর্থিক ক্ষতির মুখে পড়েই এদিন ধৈর্যের বাঁধ ভাঙে গ্রামবাসীদের। বন দফতরের দৃষ্টি আকর্ষণের জন্য পথ অবরোধে সামিল হন তাঁরা। পরে বন দফতরের কর্তারা তাঁদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেন।

```