Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ক্রেতা সুরক্ষায় মামলা করে ক্ষতিপূরণ পেলেন চাকরির পরীক্ষায় বসতে না পারা যুবক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পোস্ট অফিসের গাফিলতিতে পরীক্ষার দু’দিন পরে এসে পৌঁছেছিল অ্যাডমিট কার্ড। তাই আর চাকরির পরীক্ষায় বসা হয়নি। ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন সেই চাকরিপ্রার্থী। ২০১৮ সালে বালুরঘাট ম

ক্রেতা সুরক্ষায় মামলা করে ক্ষতিপূরণ পেলেন চাকরির পরীক্ষায় বসতে না পারা যুবক

শেষ আপডেট: 28 February 2020 12:31

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পোস্ট অফিসের গাফিলতিতে পরীক্ষার দু’দিন পরে এসে পৌঁছেছিল অ্যাডমিট কার্ড। তাই আর চাকরির পরীক্ষায় বসা হয়নি। ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন সেই চাকরিপ্রার্থী। ২০১৮ সালে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের ল্যাব অ্যাটেনডেন্ট পদে চাকরির আবেদন করেন  কুশমন্ডি ব্লকের মানিকোর এলাকার বাসিন্দা জারজিস জামান (৩৫)। পরীক্ষা ছিল ওই বছরের ২৭ সেপ্টেম্বর। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড পোস্ট করে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর। কিন্তু সেই অ্যাডমিট কার্ড তাঁর কুশমন্ডির বাড়িতে পৌঁছোয় ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর। পরীক্ষার দু’দিন পরে অ্যাডমিট কার্ড আসায় সেই পরীক্ষায় বসতে পারেননি এই চাকরিপ্রার্থী। এরপরেই বালুরঘাট ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন জারজিস। ২০১৯ সালের ১৮ জানুয়ারি ক্ষতিপূরণ চেয়ে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন তিনি। অভিযুক্ত করা হয় বালুরঘাট হেড পোস্ট অফিসকে। গত ৪ ঠা ডিসেম্বর বালুরঘাট ক্রেতা সুরক্ষা আদালত ৪৫ দিনের মধ্যে অভিযোগকারীকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য বালুরঘাট হেড পোস্ট অফিস কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। দু’দিন আগেই সেই চেক জারদিসের হাতে তুলে দেয় পোস্ট অফিস কর্তৃপক্ষ। চেক ক্যাশ হতেই শুক্রবার ক্রেতা সুরক্ষা আদালতে এসে আইনজীবী পিন্টু সরকারের সঙ্গে দেখা করে গেলেন জারদিস। জারদিস বলেন, “আগেও পোস্ট অফিসের গড়িমসিতে দেরিতে অ্যাডমিট কার্ড পেয়ে চাকরির পরীক্ষায় বসতে পারেননি অনেক প্রার্থী। আমিও পরীক্ষায় বসতে না পেরে এই চাকরির সুযোগটা হারিয়েছি। ক্ষতিপূরণের টাকাটা বড় কথা নয়। কিন্তু আদালতে পোস্ট অফিসের কর্মীদের গাফিলতি প্রমাণ হয়েছে। এতেই আমি খুশি। ভবিষ্যতে আমার মতো যেন আর কাউকে ভুগতে না হয়।”

```