Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা কাঁটায় জাঁকজমকে টান, তবু গুপ্তবাড়ির লক্ষ্মীপুজো ঘিরে মেতে উঠল ভাতারের রামপুর

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছোটবেলায় পাশের গ্রাম কাশীপুর থেকে একটি ছোট লক্ষ্মীঠাকুর কিনে ঝুড়ি করে মাথায় চাপিয়ে বাড়ি এনেছিলেন শিবদাস গুপ্ত। বাড়ির বড়রা সেই লক্ষ্মীঠাকুর প্রতিষ্ঠা করেন। সেই থেকে লক্ষ্মী আরাধনা শুরু হয় রামপুরের গুপ্ত বাড়

করোনা কাঁটায় জাঁকজমকে টান, তবু গুপ্তবাড়ির লক্ষ্মীপুজো ঘিরে মেতে উঠল ভাতারের রামপুর

শেষ আপডেট: 31 October 2020 06:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছোটবেলায় পাশের গ্রাম কাশীপুর থেকে একটি ছোট লক্ষ্মীঠাকুর কিনে ঝুড়ি করে মাথায় চাপিয়ে বাড়ি এনেছিলেন শিবদাস গুপ্ত। বাড়ির বড়রা সেই লক্ষ্মীঠাকুর প্রতিষ্ঠা করেন। সেই থেকে লক্ষ্মী আরাধনা শুরু হয় রামপুরের গুপ্ত বাড়িতে। এখন পরিবারের গণ্ডি ছাড়িয়ে সে পুজো সর্বজনীন। পূর্ববঙ্গেই মূলত হত কোজাগরীর আরাধনা। এপার বাংলায় কালীপুজোর রাতে অলক্ষী বিদায়ের পরে হত লক্ষ্মীর আরাধনা। কিন্তু স্বাধীনতার পর এই বাংলাতেও ঘরে ঘরে প্রচলন হয় কোজাগরী লক্ষ্মীপুজোর। ভাতারের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের রামপুর গুপ্ত বাড়ির পুজোই যেমন। বাড়ির ছেলে শিবদাস গুপ্তের আনা লক্ষ্মীঠাকুর ৬৫ বছর ধরে পূজিতা হন কোজাগরীর রাতে। এ বাড়ির প্রবীণ সদস্য চন্দন গুপ্ত বলেন, ‘‘আজ থেকে ৬৫ বছর আগে আমাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা শুরু হয়েছিল। বাড়ির ছেলে শিবদাস পাশের গ্রাম কাশীপুরে খেলতে গিয়ে ঝুড়ি করে নিয়ে ফিরেছিল একটি লক্ষ্মীর মূর্তি। বড়রা তখন তা আসনে প্রতিষ্ঠা করেছিলেন।’’ তখন থেকেই গুপ্ত বাড়িতে লক্ষ্মীপুজো হয়ে আসছে। দিনে দিনে বাড়ে জাঁকজমক। পুজো উপলক্ষে গোটা গ্রামের মানুষ এসে ভিড় করতেন এই বাড়িতে। এখন এই পুজো নামেই পারিবারিক। আসলে তা গ্রামের সর্বজনীন পুজার রূপ নিয়েছে। বাড়ির কর্তা বিশ্বনাথ গুপ্ত জানান, প্রতিবছরই মহা ধুমধামে পালিত হয় গুপ্ত বাড়ির লক্ষ্মীপুজো। লোক খাওয়ানো, বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সবই হয়। করোনার প্রকোপে এবার আড়ম্বর কম। তবু এ পুজো আজ আর নিছক বাড়ির পুজো নেই। এটা এখন গোটা গ্রামের পুজো। তিনি বলেন, ‘‘১১০ জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হল আজ। প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর করোনা পরিস্থিতিতে তা আর করা হচ্ছে না। তবে সোস্যাল ডিসট্যান্স মেনে ছ' শো গ্রামবাসীকে ভোগ বিতরণ ও ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।’’ বাড়ির মেয়ে অনিমা যশের আক্ষেপ করোনার কারণে এবার গুপ্ত বাড়ির পুজো এবারে ম্লান। দেবীর কাছে তাঁদের প্রার্থনা, দ্রুত কেটে যাক এই দুর্যোগের মেঘ।

```