Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শ্রমিক নেতাকে কাজ থেকে বসিয়ে দেওয়ায় তুমুল বিক্ষোভ রিষড়ার ওয়েলিংটন জুটমিলে

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : ইউনিয়নের নেতাকে কাজ থেকে বসিয়ে দেওয়ায় তুমুল শ্রমিক বিক্ষোভ রিষড়ার ওয়েলিংটন জুটমিলে। সকাল থেকেই কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা। মিল কর্তৃপক্ষও মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়। তীব্র উত্তেজনা দেখা দিয়েছে

শ্রমিক নেতাকে কাজ থেকে বসিয়ে দেওয়ায় তুমুল বিক্ষোভ রিষড়ার ওয়েলিংটন জুটমিলে

শেষ আপডেট: 21 December 2020 04:17

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : ইউনিয়নের নেতাকে কাজ থেকে বসিয়ে দেওয়ায় তুমুল শ্রমিক বিক্ষোভ রিষড়ার ওয়েলিংটন জুটমিলে। সকাল থেকেই কাজ বন্ধ করে দিলেন শ্রমিকরা। মিল কর্তৃপক্ষও মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়। তীব্র উত্তেজনা দেখা দিয়েছে মিল চত্বরে। ওয়েলিংটন জুটমিলের শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই ইএসআই- পিএফ নিয়ে আন্দোলন করছিলেন। গত ১৫ ডিসেম্বর মিলের এক দারোয়ান কর্মরত অবস্থায় মারা যান। তাঁর পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করে মিলের তিনটি ইউনিয়নই। কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে দরবার করেন তাঁরা। রবিবার এই বিষয়টি নিয়ে এআইটিইউসি ইউনিয়নের সম্পাদক ভোলানাথ কর্মকারের সঙ্গে মিল কর্তৃপক্ষের বাদানুবাদ হয়। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও সোমবার সকালে তিনি কাজে যোগ দিতেই তাঁকে গেটের বাইরে করে দেওয়া হয় বলে অভিযোগ। এই খবর চাউর হতেই তেতে ওঠে পরিস্থিতি। শ্রমিকরা কাজে এসে সব জানতে পারেন। তারপরেই সব বিভাগে কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেন তাঁরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। অশান্তি শুরু হতেই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়ে দেয় ওয়েলিংটন জুট মিল কর্তৃপক্ষ। শ্রমিকরা মিল গেটে জড়ো হয়। শুরু হয় পথ অবরোধ। মিলের সামনে জিটি রোডের উপর বসে পড়েন শ্রমিকরা। অশান্তির আশঙ্কায় বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

```