Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হলদিবাড়িতে মদের লাইনে পাথর ছুড়লেন মহিলারা, পরিস্থিতি সামলাতে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মদের লাইনে পাথর বৃষ্টি মহিলাদের। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল হলদিবাড়িতে। হলদিবাড়ি পশ্চিম পাড়ায় একটি দেশি মদের দোকানে মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ লাইন পরে। বেলা গড়াতেই মদ বিক্রির প্রতিবাদে পথে নামেন স্থানীয় মহিলারা। ল

হলদিবাড়িতে মদের লাইনে পাথর ছুড়লেন মহিলারা, পরিস্থিতি সামলাতে পুলিশ

শেষ আপডেট: 5 May 2020 11:26

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মদের লাইনে পাথর বৃষ্টি মহিলাদের। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল হলদিবাড়িতে। হলদিবাড়ি পশ্চিম পাড়ায় একটি দেশি মদের দোকানে মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ লাইন পরে। বেলা গড়াতেই মদ বিক্রির প্রতিবাদে পথে নামেন স্থানীয় মহিলারা। লাঠি হাতে তাঁরা তাড়া করেন মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের। পাথর ছোড়েন বলেও অভিযোগ। মদের দোকান বন্ধ রাখার দাবি জানাতে থাকেন ওই মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হলদিবাড়ি থানার পুলিশ। দীর্ঘ চেষ্টায় ওই মহিলাদের শান্ত করে। সোমবার থেকে রাজ্যে মদ বিক্রি শুরু হয়। তবে সারাদিনে মাত্র ৩ ঘণ্টা খোলা রাখা যাবে দোকান।সোমবার বিকেল তিনটের সময় দোকান খুলবে জেনে সকাল থেকেই লাইন পড়ে যায় দোকানগুলির সামনে। জরুরি কাজে লাইন ছেড়ে বেরোনোর সময় ইটে নাম লিখে লাইন রাখতেও দেখা যায় অনেককে। বেলা গড়াতেই বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই প্রায় আধ কিলোমিটার লম্বা লাইন পড়ে। যা সামলাতে লাঠি হাতে নামতে হয় আবগারি আধিকারিকদের। নির্ধারিত সময় শেষ হতেই পুলিশ গিয়ে দোকান বন্ধ করে দেয়। ফলে লাইনে দাঁড়িয়েও অনেকে মদ না পেয়ে খালি হাতে ফিরে যায়। মঙ্গলবারও ছবিটা এক। এ দিনও  সকাল থেকে জলপাইগুড়িতে বিভিন্ন মদের দোকানের সামনে লম্বা লাইন পড়ে। সুলগ্না বসু নামে এক বধূ বলেন, ‘‘একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছি না আমরা। আর এইসব মানুষেরা এই ভাবে হুমড়ি খেয়ে মদ কিনতে এসে আমাদের বিপদ বাড়াচ্ছেন। কার্ফু ছাড়া এদের সোজা করা সম্ভব নয়।’’

```