Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বুনো শুয়োরের হামলায় আলিপুরদুয়ারে জখম ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জলদাপাড়া জঙ্গল লাগোয়া ময়রাডাঙ্গা গ্রামে বুনো শুয়োরের হামলায় জখম হয়েছেন মোট চারজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। জখম ব্যক্তিদের নাম গৌর দাস, রঞ্জিত মোদক, রমেন দাস ও সুজন মোদক। শুক্রবার ফালাকাটার ময়রাডাঙ্গা গ্রামে এই

বুনো শুয়োরের হামলায় আলিপুরদুয়ারে জখম ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

শেষ আপডেট: 21 November 2020 15:49

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: জলদাপাড়া জঙ্গল লাগোয়া ময়রাডাঙ্গা গ্রামে বুনো শুয়োরের হামলায় জখম হয়েছেন মোট চারজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। জখম ব্যক্তিদের নাম গৌর দাস, রঞ্জিত মোদক, রমেন দাস ও সুজন মোদক। শুক্রবার ফালাকাটার ময়রাডাঙ্গা গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ চারজনকে জখম করার পর গ্রামেই বড়ো ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে একটি শুয়োর৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরা৷ এলাকাটি জাল দিয়ে ঘিরে শুয়োরটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ প্রথম বুনো শুয়োরের আক্রমণে গুরুতর জখম হন গৌর দাস। বছর ষাটের গৌরবাবু ঘুম থেকে উঠে গোরুকে খাবার দিচ্ছিলেন৷ আচমকাই বুনো শুয়োরটি আক্রমণ করে তাঁকে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন শুয়োরটিকে তাড়া করলে সেটি পালানোর সময় আরও তিনজনকে জখম করে৷ আহতদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও গৌর দাসকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে৷ তাঁর অবস্থা সংকটজনক। জানা গিয়েছে এদিন সকালে জলদাপাড়ার জঙ্গল থেকে বেশ কয়েকটি বুনো শুয়োর ময়রাডাঙ্গা গ্রামে ঢুকে পড়ে। দলের একটি শুয়োর পরের পর হামলা চালায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন, ‘‘বুনো শুয়োরের হামলায় কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন। আমরা তাঁদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। জঙ্গল লাগোয়া এলাকা। সেই কারণে বুনো শুয়োরের হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বনকর্মীরা রয়েছেন। জঙ্গল লাগোয়া এলাকায় মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে।’’

```