আট মাস ধরে কাটা পাইপলাইন, পানীয় জলের সঙ্কট ভাতারের কুলনগরে
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কল আছে, তবে জল নেই। তাই পানীয় জলের চরম সংকটে ভুগছেন ভাতারের কুলনগর গ্রামের দত্তপাড়ার মানুষজন।
ভাতার গ্রাম পঞ্চায়েতের কুলনগর গ্রামের দত্তপাড়ার প্রায় ৫০ ঘর পরিবারের বসবাস। এলাকার মানুষের জলের প্রয়োজন মেটাত
শেষ আপডেট: 23 September 2020 08:16
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কল আছে, তবে জল নেই। তাই পানীয় জলের চরম সংকটে ভুগছেন ভাতারের কুলনগর গ্রামের দত্তপাড়ার মানুষজন।
ভাতার গ্রাম পঞ্চায়েতের কুলনগর গ্রামের দত্তপাড়ার প্রায় ৫০ ঘর পরিবারের বসবাস। এলাকার মানুষের জলের প্রয়োজন মেটাতে পিএইচই প্রকল্পে পানীয় জলের কল করা হয়েছিল। কিন্তু দীর্ঘ আট মাস ধরে জল পড়ে না সেই কলে। এই ভাবেই চলছে। পানীয় জলের সমস্যা মেটানোর জন্য স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিসে বারবার আবেদন করেছেন এলাকার বাসিন্দারা। তবুও কোনও ফল মেলেনি। কল থাকলেও জলের দেখা নেই।
কুলনগর গ্রামের বাসিন্দা শিবশঙ্কর দত্ত বলেন, ‘‘আমাদের পাড়ার বেশ কয়েকটি পিএইচই প্রকল্পের কল রয়েছে। কিন্তু জল পড়ে না দীর্ঘ আট মাস ধরে। তাই আমরা জল সমস্যায় ভুগছি। প্রশাসনকে জানিয়েও কোনও সমাধান হয়নি।’’

গ্রামের আরেক বাসিন্দা শ্রীধর হাজরা বলেন, ‘‘মালডাঙা-ভাতার রোডের উপর একটি সেতু সংস্কারের জন্য গোটা পাইপ লাইনই আট মাস ধরে কাটা ছিল। সেতু সংস্কারের পর একমাস হল পিএইচইর পানীয় জলের পাইপ লাইন জোড়া লাগানো হয়েছে। এই একমাস ধরে কেবলমাত্র সামনের দিকের কিছু গ্রামে তিন চারটে কলে জল পড়ছে। তবে বাকি কলগুলি এখনও অকেজো। মিস্ত্রি এসে দেখে গেছে। কিন্ত ওই পর্যন্তই। কলে জল আসছে না। মানুষ জলকষ্টে ভুগছে। কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।’’
এলাকার পঞ্চায়েত সদস্যা সুচিত্রা হাজরা বলেন, ‘‘আটমাস ধরে জল আসছে না। পানীয় জলের সমস্যার কথা প্রশাসনকে জানাব।’’ পঞ্চায়েত সদস্যার স্বামী রতন হাজরার অভিযোগ, অনেজ জায়গায় পিএইচইর পানীয় জলের অপচয় হচ্ছে। কলের মুখে কোনও ট্যাপ নাই। জল পড়েই যাচ্ছে। সেই জন্য সব জায়গায় জল ঠিক মতো পৌঁছচ্ছে না। পঞ্চায়েত প্রশাসনকে ট্যাপের জন্য বলা হলেও কোনও কাজ হয়নি।