Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের দিন ঘোষণার আগেই ভাতারে জোরদার দেওয়াল লিখন তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। ঘোষণা হয়নি প্রার্থী তালিকাও। তবুও দেওয়াল লিখন দিয়ে ভোটের ঢাকে কাঠি পড়ে গেল বর্ধমানে। একুশে ভোট। তাই এত তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ারই কথা। কিন্তু তাতে কি এসে যায়। দলের সুপ্

ভোটের দিন ঘোষণার আগেই ভাতারে জোরদার দেওয়াল লিখন তৃণমূলের

শেষ আপডেট: 4 December 2020 12:43

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। ঘোষণা হয়নি প্রার্থী তালিকাও। তবুও দেওয়াল লিখন দিয়ে ভোটের ঢাকে কাঠি পড়ে গেল বর্ধমানে। একুশে ভোট। তাই এত তাড়াতাড়ি প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ারই কথা। কিন্তু তাতে কি এসে যায়। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই চলছে দেওয়াল লিখনের কাজ। পূর্ব বর্ধমানের ভাতারে। নজরকাড়া উৎসাহ দেখা গেল ভাতার বিধানসভার আয়মাপাড়া গ্রামে। দেওয়াল লিখনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি তুলে ধরা হচ্ছে।  কন্যাশ্রী থেকে যুবশ্রী, সবুজসাথী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে কৃষকবন্ধু এসবই দেওয়াল লিখনের বিষয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সেখ সাহাদ আলি বলেন, ‘‘গত লোকসভা নির্বাচনে ভাতার বিধানসভা ২৭ হাজার ভোটে লিড দিয়েছে। গত দশ বছরে এলাকার প্রচুর উন্নতি হয়েছে। রাস্তাঘাট, কৃষক বন্ধু, কন্যশ্রী পেয়ে এলাকার বাসিন্দারা উপকৃত। তাই সেই সব প্রকল্পগুলি দেওয়াল লেখায় তুলে ধরা হচ্ছে। সামনের বিধানসভা ভোটেও এখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে।লোকসভা ভোটের থেকে বিধানসভা ভোটে আরো বেশি ভোটে জিতবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।’’ দেওয়াল লেখার পাশাপাশি তৃণমূল যুব কর্মীরা বাড়ি বাড়ি প্রচারও শুরু করে দিয়েছেন। এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সেখ সামসুল বলেন, ‘‘ফের আমরা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। তাই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে প্রচারে নেমে পড়েছি।’’ ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল বলেন, ‘‘গোটা রাজ্যের মতই এই এলাকাতেও প্রচুর কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এলাকায় একজোট হয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলির কাজ করেছি। সেগুলোই প্রচারে তুলে আনছি আমরা।’’ জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু বলেন, ‘‘একের পর এক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যের মানুষ তার সুফল পাচ্ছেন। ভোটে সেগুলোই আমাদের হাতিয়ার। তাই প্রচার শুরু করে দিয়েছি আমরা।’’ তবে বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দীর কথায়, ‘‘দেওয়াল লিখে কী হবে? ললাটের লিখন হয়ে গেছে। ঠিক সময়ে রাজ্যের মানুষ তার জবাব দেবে।’’

```