Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জবকার্ডের টাকা আত্মসাতের অভিযোগে মালদহের জেলা প্রশাসনিক ভবনে ধর্না গ্রামবাসীদের

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাংলার আবাস যোজনার জবকার্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে জেলা প্রশাসনিক ভবনের সামনে ধর্না দিলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, ইংরেজবাজারের কাজিগ্রামে প্রায় দু’হাজার মানুষের জব কার্ডের টাকা আত্মসাৎ করেছে প্রধান। টা

জবকার্ডের টাকা আত্মসাতের অভিযোগে মালদহের জেলা প্রশাসনিক ভবনে ধর্না গ্রামবাসীদের

শেষ আপডেট: 1 December 2020 11:19

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাংলার আবাস যোজনার জবকার্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে জেলা প্রশাসনিক ভবনের সামনে ধর্না দিলেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, ইংরেজবাজারের কাজিগ্রামে প্রায় দু’হাজার মানুষের জব কার্ডের টাকা আত্মসাৎ করেছে প্রধান। টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার দুপুরে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। কাজিগ্রামের বাসিন্দা চন্দনা মণ্ডল, বাপ্পা মণ্ডলদের অভিযোগ, ২০১৭-১৮ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘরের জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা। এক লক্ষ কুড়ি হাজার টাকা পেলেও তারা পাননি জব কার্ডের ১৬,২০০ টাকা। তাঁদের অভিযোগ, সেই টাকা পঞ্চায়েত সদস্য এবং প্রধানরা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে আত্মসাৎ করেছেন। জব কার্ডের টাকা ফেরানোর দাবিতে এ দি‌ন জেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। পরে তাঁদের দাবি সনদ জেলাশাসকের কাছে পাঠান। যতক্ষণ তাঁদের দাবি পূরণ না হবে, ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। উপভোক্তাদের এই অভিযোগ অবশ্য মানতে চাননি কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘‘এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বিজেপির মদতে চক্রান্ত করা হচ্ছে। একশ্রেণির মানুষকে ভুল বোঝানো হচ্ছে।’’ তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য, গোটা রাজ্যেই মানুষের সঙ্গে এভাবে প্রতারণা চলছে। এটা নতুন কোনও ঘটনা নয়।

```