Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্চায়েত অফিসে ভাঙচুর, বোমা-গুলির লড়াই, উত্তপ্ত খয়রাশোল

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: দুষ্কৃতী তাণ্ডবে উত্তাল হল খয়রাশোলের বাবুইজোর। চলল পঞ্চায়েত অফিসে ভাঙচুর, বোমা-গুলির লড়াই। আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরবাইক ও গাড়িতে। অভিযোগ শুক্রবার দুপুরে উন্মত্ত জনতা গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায়। পাল্টা অ

পঞ্চায়েত অফিসে ভাঙচুর, বোমা-গুলির লড়াই, উত্তপ্ত খয়রাশোল

শেষ আপডেট: 4 September 2020 16:48

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: দুষ্কৃতী তাণ্ডবে উত্তাল হল খয়রাশোলের বাবুইজোর। চলল পঞ্চায়েত অফিসে ভাঙচুর, বোমা-গুলির লড়াই। আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরবাইক ও গাড়িতে। অভিযোগ শুক্রবার দুপুরে উন্মত্ত জনতা গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায়। পাল্টা অভিযোগ, এলাকার উন্নয়নের দাবি জানাতে গেলে জনতার উপর বোমা গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় এক গ্রামবাসী গুরুতর জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির মদতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অন্যদিকে বিজেপি সেই অভিযোগ নস্যাৎ করে দাবি করে, এলাকার অনুন্নয়ন এবং তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই সংঘর্ষ। একটি সূত্রে দাবি, হরিওকতারা গ্রামের উন্নয়নের ব্যাপারে একেবারেই উদাসীন ছিলেন প্রধান। রাস্তাঘাট, পানীয় জল সরকারি আবাসন প্রকল্পের বাড়ি সবকিছুতেই ওই এলাকার বাসিন্দারা বঞ্চিত হন বলে অভিযোগ ওঠে। তাই উন্নয়নের দাবি জানাতে গিয়েছিলেন তাঁরা। তারপরেই পঞ্চায়েত অফিসে ব্যাপক তাণ্ডব করার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। অফিসের কাগজপত্র নষ্ট করে দেওয়া হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু বাইক। একটি চার চাকার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি নিরীহ জনতার ওপর দুষ্কৃতীরা বোমা-গুলি নিয়ে তাণ্ডব চালিয়েছে। সেই ঘটনায় একজন গুরুতর জখম হয়েছেন। জেলা পরিষদের সদস্য বিকাশ রায় চৌধুরী বলেন, ‘‘বিরোধী রাজনৈতিক দলের মধ্যে কিছু দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে গিয়ে তাণ্ডব চালিয়েছে। বিরোধী দল বিজেপির মদতেই এই সমস্ত ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান।  পুলিশ ঘটনার তদন্ত করে প্রকৃত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করুক।’’ অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘এলাকার অনুন্নয়ন এবং টাকা-পয়সার ভাগ-বাঁটোয়ারার নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে। তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে অনেক দিন থেকেই তার প্রমাণ এই সমস্ত ঘটনা। বিজেপি কোনও ভাবেই এই নোংরা ঘটনার সঙ্গে যুক্ত নয়। নিজেদের পিঠ বাঁচাতে বিজেপির নাম করা হচ্ছে এখানে।’’ বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘‘এলাকায় বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। তল্লাশি চলছে।’’

```