Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বহুতল করতে গিয়ে ভাঙা পড়ল রাজীব গান্ধীর শহিদ বেদী, হাওড়ায় ধুন্ধুমার

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  প্রোমোটিং করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহিদ বেদী ভাঙা পড়ল হাওড়ায়। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় বাকসারা রোডে। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছুটে আসেন কংগ্রেসের নেতা কর্মীরা। খবর প

বহুতল করতে গিয়ে ভাঙা পড়ল রাজীব গান্ধীর শহিদ বেদী, হাওড়ায় ধুন্ধুমার

শেষ আপডেট: 3 July 2020 14:20

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া:  প্রোমোটিং করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহিদ বেদী ভাঙা পড়ল হাওড়ায়। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় বাকসারা রোডে। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছুটে আসেন কংগ্রেসের নেতা কর্মীরা। খবর পেয়ে আসে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, বি গার্ডেন থানা এলাকার ৫০ নম্বর বাকসারা রোডে একটি বহুতল তৈরি করছিলেন অরিজিৎ মুখার্জী নামে এক প্রোমোটার। প্রায় বছরখানেক ধরে চলছিল কাজ। নির্মাণস্থলের কাছেই ছিল রাজীব গান্ধীর একটি শহিদ বেদী। শুক্রবার বিকেলে কাজ চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই বেদী ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। খবর রটে যাওয়া মাত্র প্রতিবাদ শুরু করেন এলাকার বাসিন্দারা। রাস্তার উপর বসে পড়েন তাঁরা। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কংগ্রেসের নেতা কর্মীরা। প্রোমোটার তাঁর দলবল নিয়ে এসে অবরোধকারীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। পরে আরও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার মানুষ জানান, রাজীব গান্ধীর মৃত্যুর পর তাঁর স্মরণে এলাকায় ওই শহিদ বেদী তৈরি করা হয়েছিল। অরিজিৎ মুখার্জী নামে এক প্রোমোটার বছর খানেক ধরে বহুতলটি নির্মাণ করছিলেন। প্রবেশ পথের একপাশে ছিল শহিদ বেদীটি। আজ বিকেলে বেদী ভেঙে দেন প্রমোটারের লোকজন। এরপরই দলমত নির্বিশেষে এলাকার মানুষ রাস্তায় নেমে আসেন। অবিলম্বে নতুন করে বেদী তৈরির দাবি জানাতে থাকেন তাঁরা। ওই প্রোমোটার বলেন, ‘‘বহুতলে প্রবেশের মুখেই ছিল শহিদ বেদী। তাই যাতায়াতে অসুবিধা হচ্ছিল। এই কারণেই বেদীটি ভেঙে দেওয়া হয়। নতুন করে বেদী তৈরি করে দেওয়া হবে।’’ তবে এলাকার মানুষ মনে করেন যে এই কাণ্ড করে ওই প্রোমোটার তাদের আবেগে আঘাত করেছেন যা মেনে নেওয়া যায় না। রাজ্যের মন্ত্রী ও হাওড়া সদরের তৃণমূল সভাপতি অরূপ রায় বলেন, ‘‘খুব দ্রুত এই শহিদ বেদী বানিয়ে দেওয়া হবে।’’

```