Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

জলপাইগুড়ির গিলান্ডি নদীতে ভেসে যাওয়া বৃদ্ধকে বাঁচিয়ে নজির গড়লেন কাকা-ভাইপো

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নদীর স্রোতে ভেসে যাচ্ছিলেন আদিবাসী বৃদ্ধ। ভরা নদী সাঁতরে তাদের উদ্ধার করল কাকা ও ভাইপো। বৃহস্পতিবার সকালে ধূপগুড়ির মাগুরমারী গ্রামপঞ্চায়েত এলাকার বাবুপাড়ার বাসিন্দারা লক্ষ্ করেন গিলান্ডি নদী দিয়ে ভেসে যাচ্ছেন এক

জলপাইগুড়ির গিলান্ডি নদীতে ভেসে যাওয়া বৃদ্ধকে বাঁচিয়ে নজির গড়লেন কাকা-ভাইপো

শেষ আপডেট: 24 September 2020 14:53

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নদীর স্রোতে ভেসে যাচ্ছিলেন আদিবাসী বৃদ্ধ। ভরা নদী সাঁতরে তাদের উদ্ধার করল কাকা ও ভাইপো। বৃহস্পতিবার সকালে ধূপগুড়ির মাগুরমারী গ্রামপঞ্চায়েত এলাকার বাবুপাড়ার বাসিন্দারা লক্ষ্ করেন গিলান্ডি নদী দিয়ে ভেসে যাচ্ছেন এক ব্যক্তি। গ্রামে এই খবর চাউর হতেই নদীর পারে ভিড় জমান প্রচুর মানুষ। কিন্তু টানা বৃষ্টিতে প্রবল স্রোত নদীতে। ঘূর্ণির টানও খুব। তাই সাহস দেখিয়ে কেউ আর জলে নামছিলেন না। কিন্তু একজনকে ভেসে যেতে দেখে তখন রীতিমতো হইচই নদীর ধারে। এই অবস্থায় এলাকার বাসিন্দা ধীরেন্দ্রনাথ রায় আর তার ভাইপো সঞ্জু রায় দুজনে মিলে নদীতে ঝাঁপ দেন। এরপর ভরা নদী সাঁতরে গিয়েই ওই আদিবাসী বৃদ্ধকে উদ্ধার করে পারে নিয়ে আসেন। জানা যায়, ওই বৃদ্ধের নাম মতিয়াস মুন্ডা। বাড়ি মধ্য খুট্টিমারি এলাকায়। কিন্তু কীভাবে তিনি নদীতে পড়ে গেলেন তা তিনি বলতে পারেননি। দীর্ঘক্ষণ স্রোতের সঙ্গে যুদ্ধ করে নিস্তেজ হয়ে পড়েছিলেন। গ্রামের লোকজনই তাঁকে শুশ্রুষা করে সুস্থ করে তোলার চেষ্টা করেন। পরে তাঁর পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাঁকে ঘরে নিয়ে যায়। খরস্রোতা নদীতে নেমে ওই বৃদ্ধকে উদ্ধারের পর ধীরেন্দ্রনাথ রায় বলেন, ‘‘নদীতে ভাসতে ভাসতে নদীর মাঝেই খোকসা গাছের ঝোপে আটকে ছিলেন ওই ব্যক্তি। তাঁকে দেখতে প্রচুর লোক আসে। কিন্তু সাহস করে কেউ নামছিল না। পরে আমি আর আমার ভাইপো সঞ্জু মিলে নদীতে নেমে তাঁকে উদ্ধার করে পারে নিয়ে আসি। আমরা এই সাহসটা না দেখালে উনাকে বাঁচানো যেত না। তাই ভাল লাগছে খুব।’’ ধূপগুড়ি থানা সুত্রে জানা গেছে খবর পেয়ে পুলিশ রওনা হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দেখেন ততক্ষণে ওই ব্যক্তিকে শুশ্রূষা করে পরিবারের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা।

```