Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বজবজে যৌনপল্লি থেকে উদ্ধার বাসন্তীর দুই নাবালিকা, পুলিশের জালে স্বামী-স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পুলিশের তৎপরতায় বজবজের যৌনপল্লি থেকে উদ্ধার হল ১৫ ও ১৬ বছরের দুই নাবালিকা। এই দুই নাবালিকাকে তাদের বাড়ির লোকজন মোটা টাকার বিনিময়ে পাচারকারীদের হাতে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ। দুই নাবালিকার বাড়ি প্রত্য

বজবজে যৌনপল্লি থেকে উদ্ধার বাসন্তীর দুই নাবালিকা, পুলিশের জালে স্বামী-স্ত্রী

শেষ আপডেট: 5 October 2020 14:56

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পুলিশের তৎপরতায় বজবজের যৌনপল্লি থেকে উদ্ধার হল ১৫ ও ১৬ বছরের দুই নাবালিকা। এই দুই নাবালিকাকে তাদের বাড়ির লোকজন মোটা টাকার বিনিময়ে পাচারকারীদের হাতে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ। দুই নাবালিকার বাড়ি প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ছোট কলাহাজরা গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে বজবজের ‘ফ্রিডম ফার্ম’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গোপনসুত্রে খবর পায় প্রত্যন্ত সুন্দরবনের দুই নাবালিকাকে স্থানীয় একটি যৌনপল্লিতে বিক্রি করেছে পাচারকারীরা। সেইমতো সংস্থার সদস্যরা গোপনে খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন। ঘটনার সঠিক বুঝতে পেরে সংস্থার সদস্যরা সোমবার বজবজ ফাঁড়ির পুলিশকে ঘটনার কথা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ডায়মন্ডহাবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক ব্যানার্জীর নির্দেশে বজবজ ফাঁড়ির পুলিশ অভিযান চালায়। ফাঁড়ির ওসি ধীমান বৈরাগী ঘটনার গুরুত্ব বুঝে সোমবার বিশাল পুলিশবাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে নির্দিষ্ট তথ্য অনুযায়ী বজবজ চৌরাস্তা সংলগ্ন নতুন বাজার এলাকার যৌনপল্লিতে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশি অভিযানে উদ্ধার হয় দুই নাবালিকা। পাশাপাশি পাচারকারী দলের মূল পান্ডা বিকি সাউ ও তার স্ত্রী রীণা কর্মকারকেও পাকড়াও করে বজবজ ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দুই পাচারকারী পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকার বাসিন্দা।  উদ্ধার হওয়া নাবালিকাদের ডাক্তারি পরীক্ষার পর স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই সোনারপুরের একটি হোমে পাঠানো হয়। এই পাচারচক্রের সঙ্গে আর কোনও বড় চাঁই যুক্ত রয়েছে কি না তা জানতে ধৃত দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বজবজ ফাঁড়ির পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

```