Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবল বৃষ্টিতে সিকিমে বাড়ি ধসে দুজনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেল থেকে লাগাতার বৃষ্টিতে ধস নামল সিকিমে। গ্যাংটক লাগোয়া সিচেতে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন কয়েকজন। পরে আরও একটি বাড়ির একাংশ ধসে যায়। সেটির নীচেও বেশ কিছু মানুষ আটকে আছেন বলে জানা গেছে। উদ্ধার ক

প্রবল বৃষ্টিতে সিকিমে বাড়ি ধসে দুজনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

শেষ আপডেট: 9 June 2021 05:44

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিকেল থেকে লাগাতার বৃষ্টিতে ধস নামল সিকিমে। গ্যাংটক লাগোয়া সিচেতে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন কয়েকজন। পরে আরও একটি বাড়ির একাংশ ধসে যায়। সেটির নীচেও বেশ কিছু মানুষ আটকে আছেন বলে জানা গেছে। উদ্ধার কাজ চলছে। বুধবার ভোর রাতে ধসের কবলে পড়ে সিচের ওই দুটি বাড়ি। বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে বিমলা ছেত্রী নামে এক মহিলার। আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ধসের কবলে পড়ে লাগোয়া আরেকটি বাড়িও। সেই বাড়ির নীচে বেশ কয়েকজনের চাপা পড়ার সম্ভাবনা। ধসের খবর মিলতেই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই শুরু হয় উদ্ধার কাজ। দুর্গতদের উদ্ধারের জন্য সমস্তরকম চেষ্ট চলছে বলে জানিয়েছে প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনের কর্তারা। সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করা হয়েছে। ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল থেকে তুমুল বৃষ্টি শুরু হয় সিকিমে। প্রবল বৃষ্টিতে ধস নমে পাহাড়ি জনপদ সিচেতে। প্রতিবছর বর্ষাতেই সিকিমের বিভিন্ন পাহাড়ি জনপদে মাঝেমধ্যেই ধস নামে। এবার বর্ষার শুরুতেই এমন ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

```