Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়িতে এটিএম লুঠের আগেই পুলিশের জালে এক সেনাকর্মী-সহ দুজন

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ফের এটিএম লুঠের চেষ্টা। এবার পুলিশের জালে এক সেনাকর্মী। দেশবন্ধুপাড়ায় ওই সেনাকর্মী ও তার এক সাগরেদ এটিএম লুঠের চেষ্টা করে বলে অভিযোগ। ধৃত রাহুল ও প্রবীণ কুমার দুজনেই হরিয়ানার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। সোমবা

শিলিগুড়িতে এটিএম লুঠের আগেই পুলিশের জালে এক সেনাকর্মী-সহ দুজন

শেষ আপডেট: 27 January 2021 15:30

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ফের এটিএম লুঠের চেষ্টা। এবার পুলিশের জালে এক সেনাকর্মী। দেশবন্ধুপাড়ায় ওই সেনাকর্মী ও তার এক সাগরেদ এটিএম লুঠের চেষ্টা করে বলে অভিযোগ। ধৃত রাহুল ও প্রবীণ কুমার দুজনেই হরিয়ানার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাতে দেশবন্ধুপাড়ার হিমাচল সঙ্ঘের কাছে একটি এটিএমে তাদের ঢুকতে দেখেছিলেন এলাকার মানুষ। তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসী ওই দুজনকে ধরে জেরা করতে শুরু করে। তখন তারা নিজেদের ব্যাঙ্কের লোক পরিচয় দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বারবার এটিএম লুঠের ঘটনা সামনে আসায় সতর্ক ছিলেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তারা। শিলিগুড়ি থানার পুলিশ এসে সব শুনে ওই দুষ্কৃতীদের খোঁজ শুরু করে। হাসমিচকের কাছে ওই দুষ্কৃতীদের খোঁজ মেলে। পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়। তদন্তকারী আধিকারিকরা জানান, ধৃত দুজনের কাছ থেকে এটিএম মেশিন কাটার যন্ত্র, একটি কালো রঙের স্প্রে উদ্ধার করা হয়েছে। এই স্প্রে ব্যবহার করে এটিএমের ভিতর সিসি ক্যামেরার কাচ তারা কালো করে দিত বলে অনুমান। যাতে তাদের অপকর্ম পুলিশের কাছে আড়াল করা যায়। ধৃত সেনাকর্মীর সম্পর্কে সেনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সম্প্রতি শিলিগুড়িতে আরও দু’টি এটিএমে হামলার চেষ্টা হয়। সেই ঘটনার সঙ্গে ধৃতদের যোগও খতিয়ে দেখছে পুলিশ।

```