Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

লকডাউনের মধ্যেই মাদক পাচার করতে গিয়ে মালদহে ধরা পড়ল দুই যুবক

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: লকডাউনের মধ্যেই ব্রাউন সুগার পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই যুবক। পুলিশ জানিয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে ব্রাউন সুগার সহ ধরা পড়ে ওই দুই পাচারকারী। কালিয়াচক থানার পুলিশ হাতিমারি ময়দান

লকডাউনের মধ্যেই মাদক পাচার করতে গিয়ে মালদহে ধরা পড়ল দুই যুবক

শেষ আপডেট: 20 April 2020 12:12

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: লকডাউনের মধ্যেই ব্রাউন সুগার পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই যুবক। পুলিশ জানিয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে ব্রাউন সুগার সহ ধরা পড়ে ওই দুই পাচারকারী। কালিয়াচক থানার পুলিশ হাতিমারি ময়দান এলাকা থেকে পাকড়াও করে তাদের। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন দার্জিলিংয়ের প্রধাননগর থানা এলাকার বাসিন্দা। নাম পঙ্কজ দে। ধৃত  মোহাম্মদ মিন্নাতুল্লাহ কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা।একটি ট্যাক্সি করে ২৫৫ গ্রাম ব্রাউন সুগার নিয়ে যাচ্ছিল তারা। তখনই গ্রেফতার করা হয় তাদের। যার আনুমানিক বাজারদর কয়েক লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, লকডাউন চলায় বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। সোমবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের  হাতিমারি ময়দান এলাকায় আইসি আশিস দাসের নেতৃত্বে নাকা চেকিং চলছিল। নির্ধারিত খবরের ভিত্তিতে ওই ট্যাক্সিটিকে আটকানো হয়। গ্রেফতার করা হয় দু’জনকে। তাদের কাছেই মেলে ওই মাদক। মালদহ শহরে ওই মাদক পাচার হচ্ছিল। সোমবার ধৃত দু’জনকেই মালদহ জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। মাদকচক্রের মাথাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

```