Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

একই নম্বরের একাধিক নোট পেলেন রাজগঞ্জের হাটে আসা ব্যবসায়ীরা, জাল নোটের আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  একই নম্বরের একাধিক নোট উদ্ধারে জাল নোটের আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির রাজগঞ্জে। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে সাপ্তাহিক হাট বসেছিল রাজগঞ্জের শিকারপুরে। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই ক্রেতা বিক্রেতাদের ভিড়

একই নম্বরের একাধিক নোট পেলেন রাজগঞ্জের হাটে আসা ব্যবসায়ীরা, জাল নোটের আতঙ্ক

শেষ আপডেট: 8 May 2020 14:20

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি:  একই নম্বরের একাধিক নোট উদ্ধারে জাল নোটের আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির রাজগঞ্জে। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে সাপ্তাহিক হাট বসেছিল রাজগঞ্জের শিকারপুরে। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই ক্রেতা বিক্রেতাদের ভিড়ে গমগম করছিল হাট। বেলার দিকে মোটরবাইকে চেপে হাটে আসে দুই যুবক। বেশ কিছু দোকানে গিয়ে একশো টাকার নোট দিয়ে দশ বা কুড়ি টাকার জিনিস নিয়ে বাকি টাকা ফেরত নিয়ে নেয় তারা। একেবারে  নতুন ১০০ টাকার নোট। দেখে প্রথমে কারও সন্দেহই হয়নি যে এগুলি জাল নোট হতে পারে। তারা হাট থেকে জিনিস কিনে চলে যাওয়ার পর দোকানদারেরা নোট গোনার সময় দেখেন একাধিক দোকান থেকে মিলছে একই নম্বরের নতুন ১০০ টাকার নোট। যার নম্বর একই। এরপরেই জাল নোটের আতঙ্ক ছড়ায়। আজিজ আলম নামে এক ব্যবসায়ী বলেন, ‘‘আমাদের শিকারপুর হাটে আজ অনেকগুলো একই নম্বরের নোট উদ্ধার হয়েছে। প্রথমে নতুন একশো টাকার নোট দেখে কারও সন্দেহ হয়নি। এরপর দেখা যায় একই নম্বরের একাধিক নোট। তাই আমাদের মনে হয় এই নোটগুলি জাল নোট। হাটে কারা এসে এই জাল নোট ছড়িয়ে গেল তা পুলিশ তদন্ত করুক।’’ খবর পেয়ে হাটে যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। নোটগুলি উদ্ধার করে তারা। জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদী বলেন, ‘‘নোট উদ্ধার করার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলি জাল নোট কি না তা তদন্ত করে দেখা হবে।’’

```