Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩০ জুন পর্যন্ত ট্রেন না চলার খবরে হতাশ এনজেপি স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ৩০ জুন পর্যন্ত সাধারণ ট্রেন চলবে না বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এই খবরে ঘুম ছুটেছে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার হোটেল ব্যবসায়ী, গাড়ি চালক ও পর্যটনের সঙ্গে জড়িত মানুষদের। প্রায় দু’মাস পর রেল দফতর বেশ কিছু স্

৩০ জুন পর্যন্ত ট্রেন না চলার খবরে হতাশ এনজেপি স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা

শেষ আপডেট: 15 May 2020 15:19

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ৩০ জুন পর্যন্ত সাধারণ ট্রেন চলবে না বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এই খবরে ঘুম ছুটেছে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার হোটেল ব্যবসায়ী, গাড়ি চালক ও পর্যটনের সঙ্গে জড়িত মানুষদের। প্রায় দু’মাস পর রেল দফতর বেশ কিছু স্পেশাল ও প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু করায়, অনেকেই ভেবেছিলেন ধীরে ধীরে হয়তো ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে রেল। ৩০ জুন পর্যন্ত কোনও সাধারণ যাত্রীবাহী ট্রেন চলবে না বলে বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই খবর পেয়েই মুষড়ে পড়েছেন ব্যবসায়ীরা। একেই দীর্ঘ লকডাউন চলছে। শুনশান এনজেপি স্টেশন। উত্তর–পূর্ব ভারতের মূল প্রবেশদ্বার শিলিগুড়ি হয়েই পর্যটকরা যান পাহাড়- ডুয়ার্স- ভুটান–নেপালে। গুরুত্বপূর্ণ এই স্টেশনে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসেন। পর্যটনের ওপর নির্ভরশীল এই এলাকার বেশিরভাগ মানুষ। পর্যটকদের আসা বন্ধ হয়ে যাওয়ায় রুটিরুজিতে টান পড়েছে বেশিরভাগ মানুষের। কীভাবে ঘুরে দাঁড়াবেন, সেই চিন্তায় ঘুম চলে গেছে তাঁদের। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে ৩৫টি ট্যুরিজম কোম্পানির অফিস আছে। পাশাপাশি রয়েছে ২৬–২৭টি খাবার হোটেল ও ২০টি লজ। ছোট-বড় মিলিয়ে দোকান রয়েছে, সেও প্রায় প্রায় ১৩৫টি। প্রত্যেককেই নির্ভর করতে হয় পর্যটকদের ওপর। এনজেপি স্টেশন চত্বর ব্যবসায়ী সমিতির সদস্য সঞ্জীব পাল বলেন, ‘‘পর্যটকদের উপরেই নির্ভর করে এখানকার অর্থনীতি। দীর্ঘদিন ধরে ট্রেন চলছে না। পর্যটকদের আসা-যাওয়াও পুরোপুরি বন্ধ। তাই খুবই খারাপ অবস্থার মধ্যে আছি আমরা।  আশা করেছিলাম এবার হয়তো ট্রেন চালু হবে। কিন্তু রেলের বিজ্ঞপ্তিতে আমরা হতাশ।’’ হোটেল ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকদের ওপর নির্ভরশীল গাড়ি ব্যবসায়ীরাও। প্রায় দু’‌মাস ধরে তাঁদেরও গাড়ির চাকা বন্ধ। রোজগারের অন্য কোনও পথ নেই। গাড়িচালক কাজল বর্মন বলেন, ‘গাড়ির কিস্তি দিতে পারছি না। বাড়িতেও রেশন শেষ। কী হবে জানি না।’’‌ এনজেপি স্টেশনে ৪০০ সিটি অটো রয়েছে। সেগুলিও বন্ধ। আইএনটিটিইউসি সিটি অটো ওয়েলফেয়ার অর্গানাইজেশনের‌ সম্পাদক তাপস সাহা বলেন, ‘‘‌লকডাউন উঠলেও যতক্ষণ ট্রেন চালু না হবে ততক্ষণ স্বস্তি নেই। স্থানীয় ভাড়ার ওপর নির্ভর করে সমস্যা মিটবে না। একমাত্র রেল পরিষেবা চালু হলেই, স্বাভাবিক ছন্দে ফিরবে এনজেপির ব্যবসায়ীরা।’’ তাই এই মুহূর্তে সেই দিকেই তাকিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষ।

```