Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দার্জিলিঙে আসা পর্যটকদের কথা ভেবে টয়ট্রেন চালু হচ্ছে বড়দিন থেকেই

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: কোভিড পরিস্থিতিতে বন্ধ ছিল প্রায় ন’মাস। শুক্রবার বড়দিনের সকাল থেকে ফের পাহাড়ের পাকদণ্ডী পথ দিয়ে চলবে টয়ট্রেন। রাজ্য সরকারের অনুমতি মেলায় শুরু হচ্ছে জয়রাইড। করোনা রুখতে লকডাউন শুরু হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে দার্জ

দার্জিলিঙে আসা পর্যটকদের কথা ভেবে টয়ট্রেন চালু হচ্ছে বড়দিন থেকেই

শেষ আপডেট: 24 December 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: কোভিড পরিস্থিতিতে বন্ধ ছিল প্রায় ন’মাস। শুক্রবার বড়দিনের সকাল থেকে ফের পাহাড়ের পাকদণ্ডী পথ দিয়ে চলবে টয়ট্রেন। রাজ্য সরকারের অনুমতি মেলায় শুরু হচ্ছে জয়রাইড। করোনা রুখতে লকডাউন শুরু হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে দার্জিলিং পাহাড়ের অন্যতম আকর্ষণ এই টয়ট্রেন। দার্জিলিঙে আসা পর্যটকদের কাছে কাঞ্চনজঙ্ঘার পরই টয়ট্রেনের আকর্ষণ। কিন্তু বেড়াতে এসে টয়ট্রেন না চড়েই ফিরে যেতে হচ্ছিল তাঁদের। শুক্রবার থেকে টয়ট্রেন চালুর খবরে খুশি পর্যটকরা। আপাতত ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত যাতায়াত করবে টয়ট্রেন। নর্দান ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, ‘‘আপাতত দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে দিনে তিনবার যাতায়াত করবে এই ট্রেন। পরে পরিস্থিতি বিচার বিবেচনা করে শিলিগুড়ি থেকে দার্জিলিং ট্রেন চালানো হবে। কোভিড প্রোটোকল মেনেই যাত্রীদের ট্রেনে উঠতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব বিধি।’’ আনলক পর্বে ধীরে ধীরে পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। দার্জিলিং সফরে এসেও টয়ট্রেনের জয় রাইড থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁরা। আর এই বিষয়টিকে মাথায় রেখে রেলের পক্ষ থেকে দার্জিলিংয়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্য সরকারের অনুমতির জন্য চিঠি দেওয়া হয়। কিন্তু করোনা সংক্রমণের কথা ভেবে রাজ্যের থেকেও উত্তর আসতে দেরি হয়। তাই এতদিন টয়ট্রেন পরিষেবা চালু করেনি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। এবার সেই অনুমতি এসে যাওয়ায় চালু হচ্ছে এই পরিষেবা।

```