Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে ভোট, কোদাল হাতে খাল সংস্কারে নামলেন চুঁচু্ড়ার তৃণমূল বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুয়ারে কড়া নাড়ছে ভোট। জনতার মন পেতে তাই চেষ্টার খামতি নেই। মঙ্গলবার কাকভোরে কোদাল হাতে খাল পরিষ্কারে নামলেন শাসকদলের বিধায়ক। এতদিন ঘুমিয়ে ছিলেন বলে কটাক্ষ বিজেপির। দু’দিন আগে চুঁচু্ড়ার জোড়াঘাটে গঙ্গাপুজো করে গঙ্গা

দুয়ারে ভোট, কোদাল হাতে খাল সংস্কারে নামলেন চুঁচু্ড়ার তৃণমূল বিধায়ক

শেষ আপডেট: 19 January 2021 10:18

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুয়ারে কড়া নাড়ছে ভোট। জনতার মন পেতে তাই চেষ্টার খামতি নেই। মঙ্গলবার কাকভোরে কোদাল হাতে খাল পরিষ্কারে নামলেন শাসকদলের বিধায়ক। এতদিন ঘুমিয়ে ছিলেন বলে কটাক্ষ বিজেপির। দু’দিন আগে চুঁচু্ড়ার জোড়াঘাটে গঙ্গাপুজো করে গঙ্গা দূষণ রোধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন চুঁচু্ড়ার বিধায়ক অসিত মজুমদার। সে দিন ফুল মালা জলে ভাসিয়ে দূষণ রোধের বার্তা দেওয়ায় তাঁর সমালোচনা করেছিলেন বিরোধীরা। তারপর আজ সকাল সকাল বিধায়ক হাজির হয়ে গেলেন ব্যান্ডেল চার্চ সংলগ্ন রসভরা খালে। খালের পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কারে হাত লাগালেন তিনি। চুঁচুড়া পুরসভার চার-পাঁচ ও ছ’নম্বর ওয়ার্ড ও ব্যান্ডেল পঞ্চায়েতের কিছু এলাকার নিকাশির ভরসা এই রসভরা খাল। দীর্ঘদিন ধরে সেই নিকাশি খালের অবস্থা শোচনীয়। একটা সময় গঙ্গার খাঁড়ি এই খালে নৌকা চলত। আজ তা কল্পনাতীত। পাঁক আর নোংরা আবর্জনায় ভরে থাকা খাল এলাকার মানুষের সমস্যা বাড়িয়েছে। পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধ আর মাছি মশার আঁতুর ঘরে পরিণত হয়েছে আশেপাশের এলাকা। খালের পাশে জমে থাকা সেই আবর্জনা পরিষ্কারেই এদিন হাত লাগান শাসক দলের বিধায়ক। এগিয়ে যান কোদাল হাতে। অসিতবাবু বলেন, ‘‘দুদিন আগে বলেছিলাম গঙ্গা দূষণ হচ্ছে জানতে পারলে তার ব্যবস্থা নেব। গতকাল খবরের কাগজে দেখলাম রসভরা খাল থেকে গঙ্গা দূষণ হচ্ছে। তাই পুরসভার প্রতিনিধিদের নিয়ে দেখতে এলাম। প্রচুর পাঁক জমে আছে খালে। যা মেশিন ছাড়া তোলা সম্ভব হবে না। পুর প্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে সাত দিনের মধ্যে মেশিন নিয়ে এসে খাল পরিষ্কার করা হবে।’’ খালের পাশে গঙ্গার পাড়ে খোলা মাঠে শীতকালে অনেকে পিকনিক করেন। তাঁরা থার্মোকলের থালা বাটি আবর্জনা ফেলে এলাকা নোংরা করে। এ দিন সে সবও পরিষ্কার করা হয়। যারা পিকনিক করে এলাকা অপরিচ্ছন্ন করছে তাদের সচেতন করতে প্রচার শুরু হবে বলে জানান অসিতবাবু। এ দিন বিধায়ককে কোদাল হাতে খাল পরিষ্কারে নামতে দেখে বিজেপির হুগলি যুব মোর্চার সাংগঠনিক সভাপতি সুরেশ সাউ  বলেন, ‘‘রসভরা খালের অবস্থা কাগজে দেখে বিধায়ক মশায়কে কোদাল হাতে নামতে হচ্ছে। শুধু আমরা নয় চুঁচুড়া বিধানসভার সকল মানুষই বুঝতে পারছেন বিধায়কমশাই এতদিন কী করেছেন। বহু পঞ্চায়েত আছে। পৌরসভা আছে। সব কিছুই বিধায়কের দল চালাচ্ছে। তারাই বা এতদিন কী করল? এর আগে পুরসভায় বহুবার ডেপুটেশান দেওয়া হয়েছে। তাতেও কোনও কাজ হয়নি। এখন যখন ভোট চলে এসেছে, উনি কোদাল হাতে নেমে কাজ দেখানোর চেষ্টা করছেন।’’ বাসিন্দারা বলছেন, সারা বছর যদি এলাকার জন প্রতিনিধিরা কাজই করতেন তাহলে এত ময়লার স্তুপ তৈরি হত না। শুধু রসভরা খাল নয়, এরকম বহু খাল আছে। এই সমস্যা তো একদিনের না। ভোট সময় এদের ঘুম ভেঙেছে তাই কাজ দেখাতে বেরিয়ে পড়েছেন বিধায়ক। তবে রাজনীতির কচকচানির মধ্যে না গিয়ে স্থানীয় বাসিন্দারা অবশ্য চান রসভরা খাল দ্রত সংস্কার হোক।

```